এক্সপ্লোর

Paschim Medinipur: ভোটের পরেও হিংসা! গোপীগঞ্জে TMC-CPM তুমুল মারপিট

Panchayat Poll Violence: গোপীগঞ্জে সিপিএম এবং তৃণমূলের মধ্যে মারপিট, একে অপরকে দোষারোপ

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: গোটা ভোটপর্বে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার হিংসার ঘটনা ঘটেছে। প্রাণ ঝরেছে বহু। ভোট মিটে যাওয়ার পরেও হিংসার কমতি নেই। রাজ্যের নানা দিক থেকে বারবার হিংসার অভিযোগ এসেছে। ফের সেই একই অভিযোগ এল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গোপীগঞ্জে। 

ভোটের ফলকে কেন্দ্র করে গোপীগঞ্জে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তৃণমূলের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতে হারের পর, আক্রোশের কারণে তাঁদের কর্মীদের ওপর চড়াও হয়েছেন সিপিএম কর্মীরা। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সিপিএম।

পঞ্চায়েত ভোটে টক্কর হয়েছিল হাড্ডাহাড্ডি। ভোট মিটে গেলেও, রাজনীতির টক্কর বন্ধ হয়নি। সেই কারণেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গোপীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তুমুল উত্তেজনা। তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে তেতে উঠল গোটা গ্রাম। 

ভোটে হেরে যাওয়ার রাগে সিপিএম হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। এবার পঞ্চায়েত ভোটে গোপীগঞ্জের খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল। ১০ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূল জয় পায় ৭টি আসনে। সিপিএম পায় ২টি আসন। একটি আসনে জয়ী হয় বিজেপি। ফল ঘোষণার পর থেকে গ্রামের পরিস্থিতি ছিল উত্তপ্ত। 

সেই রেশেই শনিবার রাতে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাধে। পরে শুরু হয়ে যায় মারামারি। এই ঘটনায় দু-পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাসপুর থানা সূত্রে খবর।

গোপীগঞ্জের আক্রান্ত তৃণমূল কর্মী মাধব দে বলেন, 'আমাদের বুথটা তৃণমূলের থেকে জয়লাভ করেছি। এই কারণেই ওদের আক্রোশ। ওইজন্যই রাগের চোটে মারধর করেছে। যেহেতু ওরা ২২ ভোটে হেরে গিয়েছে।' গোপীগঞ্জের তৃণমূল নেতা ইকবাল আলি বলেন, 'নির্বাচন চলাকালীন এখানে অশান্তি করেছে সিপিএম। এখানে হেরে গেছে। তাই এসবের মধ্যে বোঝাতে চাইছে যে আমরা আছি। গোপীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে হারের পর, আক্রোশবশত আমাদের কর্মীদের ওপর চড়াও হয়েছে সিপিএম কর্মীরা।'

গোপীগঞ্জের সিপিএম নেতা সৈয়দ আহমেদ বলেন, 'এই পঞ্চায়েতে সিপিএম পরাজিত হয়েছে। তার মানে এই নয় যে, যারা জয়লাভ করেছে, তারা সন্ত্রাস তৈরি করবে, ভোটারদের ওপর আক্রমণ করবে, এটা হতে পারে না। হামলার সঙ্গে সিপিএমের যোগ নেই। সাধারণ মানুষের প্রতিবাদ।'

দোষারোপ, পাল্টা দোষারোপের পর্ব চলছে। কিন্তু, অশান্তিতে কারা মদত দিল, তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে দাসপুর থানার পুলিশ।

আরও পড়ুন: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget