এক্সপ্লোর

Viral Video: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'! সত্যি না কি ভুয়ো?

Chandrayaan 3: চেন্নাই থেকে ঢাকাগামী একটি বিমানের জানলা থেকে দেখা গিয়েছে চন্দ্রযান ৩-এর উড়ান। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

কলকাতা: এমন দৃশ্য দেখা যায় না। যাঁরা ভাগ্যে বিশ্বাস করেন, তাঁরা বলেন, সৌভাগ্য না থাকলে এমন মুহূর্তের সাক্ষী থাকা যায় না। যদি সেটাই মেনে নেওয়া হয় তাহলে বলা যায় এই বিমানের কিছু যাত্রীদের সেই সৌভাগ্য ছিল। তাই তাঁরা মাঝ আকাশে বিমানে বসে দেখতে পেয়েছেন চন্দ্রযান ৩-এর উড়ান। এমন ভিডিও ভাইরাল হয়েছে। 

১৪ জুলাই, শ্রীহরিকোটায় সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে লঞ্চ হয়েছিল চন্দ্রযান ৩। সেই উড়ান দেখার জন্য অনেকেই নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্টার করেছিলেন। অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। সেই উৎক্ষেপণের মুহূর্তের নানা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে সেই সবকটিই ছিল মাটি থেকে কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছে তা আকাশ থেকে তোলা। যদিও এই ভিডিওটি আদৌ সত্যি কি না তা এবিপি লাইভ কপি লেখা পর্যন্ত চেক করে দেখেনি। 

একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দাবি করা হয়েছে, চেন্নাই থেকে ঢাকাগামী একটি বিমানের জানলা থেকে দেখা গিয়েছে চন্দ্রযান ৩-এর উড়ান। সেই ভিডিও এখন নেটে ভাইরাল। নানা ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এই ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিও সূত্রে জানা যাচ্ছে, চেন্নাই থেকে ঢাকাগামী ওই বিমান ওড়ার ঠিক পরপরই বিমানের পাইলট ঘোষণা করেন ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য জানলা দিয়ে বাইরে দেখতে। তখনই বিমানের যাত্রীর ক্যামেরায় বন্দি হয় ঐতিহাসিক এই মুহূর্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল আকাশের বুক চিরে চাঁদের দিকে যাচ্ছে চন্দ্রযান ৩। এই ভিডিও এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল।

ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে অন্যতম মাইলস্টোন চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ প্রায় তার আগের ভার্সান অর্থাৎ চন্দ্রযান ২- এর মতোই। তবে চন্দ্রযান ২- এর সময় অর্থাৎ ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের সময় মহাকাশযানে ছিল একটি অরবিটার। কিন্তু চন্দ্রযান ৩- এর ক্ষেত্রে এই অরবিটার নেই। ২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ হয়েছিল চন্দ্রযান ২। তার প্রায় চার বছরের মাথায় এবার উৎক্ষেপণ হল চন্দ্রযান ৩।

ISRO-এর এই অভিযানে ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। চন্দ্রযান ২ এর তুলনায় অনেকটাই কম খরচ হয়েছে। আগের অভিযানে খরচ হয়েছিল ৯৬০ কোটি টাকা। যদিও সেই অভিযানে একটি বড় অংশ ব্যর্থ হয়েছিল কারণ, চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার অসফল হয়েছিল। চন্দ্রযান ৩- এর অভিযান শুরু থেকে শেষ করতে সময় লাগবে মোট এক চন্দ্র দিন অর্থাৎ প্রায় পৃথিবীর প্রায় ১৪ দিনের সমান। এতে যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে। ২২ বা ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩। 

ভিডিও ভাইরাল হলেও এমন দাবি করা যায় না যে এটি একেবারে সত্যি। নেটদুনিয়ার এমন অনেক খবর বা ভিডিও ভাইরাল হয় যা আদতে সত্যি নয় বা অন্য কোনও খবর, যার সঙ্গে উক্ত ঘটনার কোনও  যোগাযোগ নেই। ফলে এই ভিডিওটিও সেরকম হতে পারে। যদি কোনও রকম ভুয়ো ভিডিও হয় এটি, তাহলে আমরাই সঙ্গে সঙ্গে জানাব আপনাদের।

আরও পড়ুন: লিঁজিয় অফ অনার! ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি

সেরা শিরোনাম

Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর

ভিডিও

Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget