এক্সপ্লোর

পোস্টাল ব্যালট আটকে দিয়েছে শাসকদল, কমিশনে অভিযোগ সিপিএমের

কলকাতা: এবার পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক। সরকারি কর্মীদের একাংশের দাবি, তাঁরা আজও পোস্টাল ব্যালট পাননি। সিপিএমের দাবি, ৫০ শতাংশ ডিএ বকেয়া থাকায় অনেকরই মনে ক্ষোভ রয়েছে। তাঁদের ভোট বিপক্ষে যাওয়ার আশঙ্কাতেই ইচ্ছে করে পোস্টাল ব্যালট আটকে দিয়েছে শাসক শিবির। এ নিয়ে তারা কমিশনে অভিযোগও জানিয়েছে। তৃণমূলপন্থী সরকারি কর্মচারী সংগঠন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। হুগলির বাসিন্দা গোপাল দাস। চন্দননগরের প্রাথমিক স্কুলের শিক্ষক। ভোটের কাজ করেছেন। তাঁর অভিযোগ, পোস্টাল ব্যালটের জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু, আজও পাননি। শুধু গোপাল দাসই নন, এই একই অভিযোগে, বুধবার, চন্দননগরে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন দু’শোর কাছাকাছি শিক্ষক। বৃহস্পতিবার, অতিরিক্ত জেলাশাসকের কাছেও তাঁদের অনেকে যান। সিপিএম এ নিয়ে নির্বাচনে কমিশনে নালিশও জানিয়েছে। তাদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। সরকারি হিসেব অনুযায়ী, এবার ভোটের কাজের সঙ্গে যুক্ত ছিলেন চার লক্ষেরও বেশি সরকারি কর্মী। সিপিএমপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন - কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক মনোজ গুহর অভিযোগ, তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের ইউনিয়ন ইচ্ছে করে পোস্টাল ব্যালটগুলিকে আটকে দিয়েছে। কারণ, তাদের আশঙ্কা, সরকারি কর্মীদের সিংহভাগই তৃণমূলের বিপক্ষে ভোট দিতে পারেন। বামেদের দাবি, ৫০ শতাংশ ডিএ বাকি বলে রাজ্য সরকারি কর্মীদের অনেকের মনেই ক্ষোভ রয়েছে। সেটা বুঝতে পেরেই বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট আটকে দেওয়া হচ্ছে। এ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও এই অভিযোগ জানিয়েছেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। যদিও, তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্যর দাবি, পোস্টাল ব্যালট দেওয়ার কাজ করে নির্বাচন কমিশন। এতে আমাদের কোনও ভূমিকা নেই। পোস্টাল ব্যালট আটকে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং সারবত্তাহীন। সিইও দফতর সূত্রে দাবি, পোস্টাল ব্যালটগুলি পর্যায়ক্রমে বিলি করা হয়েছে। যদিও বিরোধীদের দাবি, ভোট প্রক্রিয়া চলাকালীন রাজ্য প্রশাসন, কমিশনের নিয়ন্ত্রণাধীন থাকলেও, যে জেলা প্রশাসনের মাধ্যমে পোস্টাল ব্যালট বিলি করা হয়, তাদের বিরুদ্ধে কিন্তু অনেক সময়ই শাসকের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। ভোটের লড়াই যেখানে হাড্ডাহাড্ডি, সেখানে এই পোস্ট্যাল ব্যালট অনেক সময়ই ফ্যাক্টর হয়ে যায়। কমিশন সূত্রে খবর, ১৯ মে সকাল আটটায় ভোট গণনা শুরুর আগে পর্যন্ত যে সব পোস্টাল ব্যালট জমা পড়বে, সেগুলি গণনা করা হবে।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget