এক্সপ্লোর

Puducherry floor test: আস্থাভোটে হার নারায়ণস্বামীর, পুদুচেরিতে সরকারের পতন

Puducherry Government falls: পড়ে গেল পুদুচেরির জোট সরকার।

পুদুচেরি: আস্থাভোটে হেরে গেলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। ফলে সরকারের পতন হল।

আজ বিধানসভায় আস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি ছিল। এই আস্থাভোটের প্রস্তাব জমা দিয়েছিলেন নারায়ণস্বামী নিজেই। তবে বিধানসভায় শক্তিপরীক্ষার আগেই ৩৩ আসনের বিধানসভায় কংগ্রেস-ডিএমকে জোট সরকারের শক্তি কমে হয় ১১। উল্টোদিকে, বিরোধীদের সংখ্যা ছিল ১৪। আস্থাভোট চলাকালীন নিজের বক্তব্য শেষ করার পর দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে ওয়াকআউট করেন পুদুচেরির মুখ্যমন্ত্রী। এরপর সরকারের পতন হয়। বিধানসভার স্পিকার ভি পি শিবাকলুন্ধু জানিয়ে দেন, আস্থা প্রস্তাবের পক্ষে যথেষ্ট সংখ্যক বিধায়কের সমর্থন পাওয়া যায়নি।

We formed the government with the support of DMK and independent MLAs. After that, we faced various elections. We have won all the by-elections. It is clear that people of Puducherry trust us: Puducherry CM V.Narayanasamy in assembly pic.twitter.com/mrnsN2xxFh

— ANI (@ANI) February 22, 2021

">

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রাজভবনে গিয়ে উপরাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন নারায়ণস্বামী। এরপর তিনি বলেছেন, ‘আমি, মন্ত্রীরা, কংগ্রেস, ডিএমকে ও নির্দল বিধায়করা পদত্যাগপত্র জমা দিয়েছি এবং সেটি গ্রহণ করার আবেদন জানিয়েছি।’

Former LG Kiran Bedi and Central Government colluded with the Opposition and tried to topple the government. As our MLAs stayed united we managed to pull off the last 5 yrs. The Centre has betrayed the people of Puducherry by not granting funds we requested: Puducherry CM pic.twitter.com/uRiwK5hkGD

— ANI (@ANI) February 22, 2021

">

রবিবার পদত্যাগ করেন কংগ্রেস বিধায়ক কে লক্ষ্মীনারায়ণ ও ডিএমকে বিধায়ক কে বেঙ্কটেশন। ফলে জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপরেই বিরোধীদের পক্ষ থেকে আস্থাভোটের দাবি জানানো হয়। সেই দাবি মেনে নেন নারায়ণস্বামী।আজ সেই আস্থাভোটে পরাজিত হল সরকারপক্ষ।

In Tamil Nadu and Puducherry, we follow the two language system but BJP is trying forcibly to implement Hindi: Puducherry CM V.Narayanasamy in the assembly pic.twitter.com/A5ztSRZYv3

— ANI (@ANI) February 22, 2021

">

আজ বিধানসভায় আস্থাভোট নিয়ে বিতর্ক চলাকালীন নারায়ণস্বামী বলেন, ‘প্রাক্তন উপরাজ্যপাল কিরণ বেদী ও কেন্দ্রীয় সরকার বিরোধীদের সঙ্গে মিলে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে। আমাদের বিধায়করা ঐক্যবদ্ধ থাকায় গত পাঁচ বছর ধরে সরকার চালাতে পেরেছি। আমরা যে টাকা চেয়েছিলাম, সেটা না দিয়ে পুদুচেরির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্রীয় সরকার। তামিলনাড়ু ও পুদুচেরিতে আমরা দু’টি ভাষা ব্যবহার করি। কিন্তু বিজেপি জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

MLAs should stay loyal to the party. MLAs who have resigned will not be able to face the people as people will call them opportunists: Puducherry CM V.Narayanasamy in the assembly pic.twitter.com/VtsnBt199M

— ANI (@ANI) February 22, 2021

">

নারায়ণস্বামী আরও বলেন, ‘আমরা ডিএমকে ও নির্দল বিধায়কদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিলাম। তারপর অনেকবার ভোট হয়েছে। আমরা সব উপ-নির্বাচনে জয় পেয়েছি। এটা পরিষ্কার হয়ে গিয়েছে, আমাদের উপর পুদুচেরির মানুষের আস্থা আছে। বিধায়কদের দলের প্রতি বিশ্বস্ত থাকা উচিত। যে বিধায়করা পদত্যাগ করেছেন, তাঁরা মানুষের মুখোমুখি হতে পারবেন না। কারণ, মানুষ তাঁদের সুযোগসন্ধানী বলবেন।’

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget