এক্সপ্লোর

Rahul Gandhi : বিজেপির সুবিধা করে দিয়েছে 'মমতাজি'...কারণ দেখিয়ে তীক্ষ্ণ আক্রমণ রাহুল গান্ধীর

Bengal Election 2026 Phase 1 polling live updates : তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষুরধার আক্রমণ করেন রাহুল গান্ধী।  রাজ্যে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য ফের তৃণমূলকে নিশানা ।

 


কলকাতা : এই মাত্র কয়েকদিন আগের কথা।  লোকসভায় বিরোধীরা একজোট হয়ে পাস করতে দেয়নি সংবিধান সংশোধনী মহিলা সংরক্ষণ বিল। হাতে হাত মিলিয়ে বিল পাশ আটকায় তৃণমূল ও কংগ্রেস।  তৃণমূল সূত্রে খবর, লোকসভায় ভোটাভুটিতে মোদি সরকার পরাজিত হওয়ার পরই নাকি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ফোন করেন ধন্যবাদ জানান রাহুল গান্ধী। আর  মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে শুভেচ্ছা বার্তা পাঠান সনিয়া গান্ধী। আর তার কয়েকদিনের মধ্যেই বৃহস্পতিবার এ রাজ্যে এসে সভা করার অনুমতি পাননি রাহুল গান্ধী। আর এ দিনই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষুরধার আক্রমণ করেন রাহুল গান্ধী।  রাজ্যে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য ফের তৃণমূলকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা।

কিন্তু দিল্লিতে 'দোস্তি' হলেও, রাজ্যে যে 'কুস্তি' জারি রয়েছে, তা বুঝিয়ে দিলেন রাহুল গান্ধী।  ২০০৬-এর পর ২০২৬, দীর্ঘ ২০ বছর বাদে রাজ্যের একা লড়াই করছে কংগ্রেস। পাশাপাশি তৃণমূলকে লাগাতার নিশানাও করে চলেছেন তাদের নেতারা। এদিন রাহুল গান্ধী বললেন, যদি মমতাজি পশ্চিমবঙ্গে মেরুকরণ না করতেন, তাহলে বিজেপির জন্য রাস্তা খুলে যেত না। পশ্চিমবঙ্গে বিজেপির এন্ট্রির জন্য ফের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা। এই প্রথমবার নয়, গত ১৪ তারিখ পশ্চিমবঙ্গে প্রচারে এসে তিনি বলেছিলেন, এই রাজ্যে বিজেপির জন্য রাস্তা তৈরি করে দিয়েছে তৃণমূলই। এবারও সেই বক্তব্যেরই অনুরণন শোনা গেল।  

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন,' রাহুল গান্ধী একজন, তিনি নিশ্চিতভাবে একটা শ্রদ্ধেয় পরিবারের। কিন্তু একজন অপদার্থ নেতা। রাহুল গান্ধী দু'দিন বড় বড় কথা বলবেন, তারপর কম্বোডিয়া না কলম্বিয়া, কোথায় গিয়ে ঘুরে বেড়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গোটা দেশে বিজেপিকে মোকাবিলা করার যে তিনি মুখ, তৃণমূল কংগ্রেস হারাচ্ছে, সেই সময় তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা মানে ঘুরিয়ে বিজেপিকে হাওয়া দিতে এসেছেন। রাহুল গান্ধী নিজে ব্যর্থ। তাঁর কংগ্রেস বিভিন্ন রাজ্যে ব্যর্থ হয়েছে। ' 

পরিসংখ্যান বলছে, ২০১১-য় রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনটি আসনে জয়ী হয়েছিল বিজেপি।  তারপর থেকেই কার্যত পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান শুরু হয়।  ২০১৯-এর লোকসভা নির্বাচনে এ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভাল ফল করে তারা।  এক ধাক্কায় বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে ১৮-তে পৌঁছে যায়!  এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতলেও, ৭৭ আসনে জয়লাভ করে প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রধান বিরোধী দল হয় বিজেপি।  এবার সামনে ২০২৬-এর নির্বাচন! প্রায় প্রতিদিনই রাজ্যে এসে পশ্চিমবঙ্গে সরকার গঠনের দাবি করছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। এর মধ্যেই এই মন্তব্য রাহুল গান্ধীর। 

 

 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget