এক্সপ্লোর

Recruitment Scam: ফের মণীশ জৈনকে তলব CBI-এর! কোন নথির খোঁজ?

SSC Scam:শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৎকালীন শিক্ষাসচিবকে।

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শিক্ষাসচিবকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ফের মণীশ জৈনকে তলব করল সিবিআই। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষাসচিবকে।  

১৫ জুন মণীশ জৈনকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, শিক্ষাসচিবের জবাবে সন্তুষ্ট নয় সিবিআই। নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে  সিবিআই সূত্রে খবর। সেই সমস্ত নথি কোথায় গেল? জানতে চায় সিবিআই। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের কাছে দাবি করেছেন যে মণীশ জৈন তাঁর কাছে নথি পাঠাতেন। সেই বিষয়েই মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।   

নিয়োগ দুর্নীতি নিয়ে টানা তদন্ত করে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও একাধিক বিধায়ক গ্রেফতার হয়েছেন। একাধিক তৃণমূল নেতাও গ্রেফতার হয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন নিয়োগে জড়িত একাধিক আধিকারিক। গত ১৩ জুন পার্থ চট্টোপাধ্যায়-সহ (Partha Chatterjee) সাত জনের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। ২৭ জুন পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। বিচারপ্রক্রিয়া নিয়ে একটি মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মন্তব্যের জন্য সেদিনই পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারক। আদালতের তরফে বলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন তা বরদাস্ত করা যায় না। তা আদালতের পক্ষে অপমানজনক। এরপরই, পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে ক্ষমা চেয়েছিলেন তাঁর আইনজীবী। সেদিন এজলাস থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, 'আমি কোনও দিন আদালতকে অপমান করিনি, করবও না।'

গত মাসের শেষ দিকে আদালতে কার্যত বিধ্বস্ত অবস্থায় ধরা পড়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি মারা গেলে তবেই কি বিচার পাবেন, বিচারকের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন। আদালতে সওয়াল করতে গিয়ে গলাও ধরে আসে পার্থের। এর আগে, গত ৩০ মে আলিপুর আদালতে তোলা হয়েছিল পার্থকে। সেখানেই বিচারকের সামনে কাতর আর্তি শোনা গিয়েছিল তাঁর গলায়। সে দিন আদালতে পার্থর স্বাস্থ্য়ের দোহাই দিয়ে মেডিক্য়াল টেস্টের কথা বলেছিলেন তাঁর আইনজীবী। সেই সময়ই হাতজোড় করে কথা বলতে চান বলে আর্জি জানিয়েছিলেন পার্থ।

আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget