এক্সপ্লোর

West Bengal Election 2026: রাজ্যে রি-পোল নিয়ে আজই সিদ্ধান্ত? ভয়ঙ্কর কড়া কমিশন! স্ক্রুটিনি করতে ডায়মন্ডহারবারে সুব্রত গুপ্ত

মনোজ আগরওয়াল জানিয়েছেন, ৭৭টি অভিযোগ পাওয়া গেছে যেখানে ভোটাররা অভিযোগ করেছেন যে কালো টেপ, আঠালো পদার্থ, কালি এবং এমনকি সুগন্ধি ব্যবহার করে ইভিএমের বোতাম আটকে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বাহিনী, পুলিশ অবজার্ভার, জেনারেল অবজার্ভার থেকে রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে দু দফার ভোট। দুই দফায় গড় ভোটদানের হার ৯২ শতাংশ ছাড়িয়েছে।  এবার রেজাল্টের অপেক্ষা। কে কত নম্বর পাবে? কোন দল পশ্চিমবঙ্গের মসনদে বসবে? জনতার রায় কার পক্ষে? ৪ মে EVM খুললেই তা জানা যাবে। তবে এরই মধ্যে একাধিক বুথে EVM কারচুপির অভিযোগ এসেছে ইলেকশন কমিশনের কাছে। কয়েকটি জায়গা থেকে ইভিএম চুরির অভিযোগও এসেছে। এই পরিস্থিতিতে আরও কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন।

এবার স্পটে গিয়ে আরও কড়া  স্ক্রুটিনি করার নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার।  রিটার্নিং অফিসার / পর্যবেক্ষকদের নিয়ে বসে স্ক্রুটিনি করবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।  সূত্রের খবর, ফলতা, মগড়াহাট, সোনারপুরের একাধিক বুথ থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনের দফতরে।  অভিযোগগুলির সত্যতা যাচাই করে রি-পোলের সিদ্ধান্ত নেবে কমিশন। সকালেই ফোনে এই নির্দেশ দেন জ্ঞানেশ কুমার। নির্দেশ পেয়ে ডায়মন্ডহারবারে যান বিশেষ পর্যবেক্ষক।  তার সামনেই হবে স্ক্রুটিনি। জ্ঞানেশ কুমারের নির্দেশ পেয়েই ডায়মন্ডহারবার যাচ্ছেন সুব্রত গুপ্ত। 

বুধবার ভোট শেষের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, তিনি যেখান যেখান থেকে অভিযোগ পয়েছেন, টেপ পাওয়া গিয়েছে, সেখানকার ওয়েব কাস্টিং দেখে তিনি কড়া সিদ্ধান্ত নেবেন। কমিশন জানিয়ে দিয়েছে এই বিষয়ে  জিরো টলারেন্সে পদক্ষেপ করা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে,  মোট ৭৭ টি গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই ৭৭টি অভিযোগের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে অভিযোগ এসেছে ৩২ টি। মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে ১৩ টি অভিযোগ এসেছে। ডায়মন্ড হারবার বিধানসভাকেন্দ্র থেকে ২৯ টি অভিযোগ এসেছে। বজবজ থেকে এসেছে ৩ টি।   

দ্বিতীয় দফায় কলকাতা-সহ যে ৭ জেলায় ভোট হয়েছে, তার মধ্যে সর্বাধিক ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। ৯৩ দশমিক ৭৯% । জেলার চার জায়গায় রয়েছে স্ট্রংরুম। চৌঠা মে ফল ঘোষণা। ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে EVM. স্ট্রংরুমের বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। গেটের বাইরেও রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র রাজ্য পুলিশ। গোটা চত্বর সিসি ক্যামেরায় মোড়া। স্ট্রংরুমের সিসি ক্যামেরার মনিটর বসানো হয়েছে বাইরে।
সেখানে যে কোনও রাজনৈতিক দলের প্রার্থী বা কর্মীরা যে কোনও সময় নজরদারি করতে পারবেন।

রাজ্যবাসীর রায় কোন দিকে যেতে পারে, তা নিয়ে নানা জল্পনা চলছে। তার মধ্যেই বিভিন্ন দিক থেকে আসছে ভোট হিংসার অভিযোগও। এই পরিস্থিতিতে ৪ মে ফল কোনদিকে গড়ায় সেটাই দেখার। 

 

আরও পড়ুন :  'একদল লাইসেন্সপ্রাপ্ত গুণ্ডা' কেন্দ্রীয় বাহিনীকে শাণিত আক্রমণ, উদয়নারায়ণপুরের বুথে বৃদ্ধ-মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিষেক

       

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget