এক্সপ্লোর

Sandeshkhali Issue : 'টাকার চেয়ে শাড়ির আঁচল গুরুত্বপূর্ণ' সন্দেশখালি ইস্যুতে মমতার খোঁচা BJP কে, বাংলায় এসে পাল্টা কী চ্যালেঞ্জ শাহর

Loksabha News Update : মমতা বলেন, 'সন্দেশখালির মা বোনেদের প্ল্য়ান করে অসম্মান করেছে। মেয়েদের কাছে টাকার চেয়ে শাড়ির আঁচল অনেক গুরুত্বপূর্ণ', পাল্টা কী বললেন শাহ?

অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, কলকাতা : রাজ্যে এসেছেন অমিত শাহ। আর আজই দেউচা পাঁচামির সভা থেকে একের পর এক ইস্যুতে মোদি-শাহ ও বিজেপিকে ধারালো আক্রমম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষকদের চাকরি বাতিল থেকে সন্দেশখালি, সবকিছু নিয়েই চোখা চোখা বাক্যে বিঁধলেন গেরুয়া শিবিরকে। 

বাংলার চাকরি বাতিলের সঙ্গে মমতা জুড়ে দিলেন ব্যাপম কেলেঙ্কারিকে। হুঁশিয়ারি দিয়ে বললেন, '২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়েছে। যদি কেউ ভুল করে সুযোগ দাও। মধ্যপ্রদেশের ব্য়াপম যারা তদন্ত করতে গেছিল, সবাইকে মেরে ফেলেছে। ' এর আগেও ২৬ হাজার চাকরি বাতিলের জন্য বিজেপির দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী।  

গত শনিবারই একটি ভিডিও প্রকাশ করে সন্দেশখালির ঘটনা বিজেপির পরিকল্পিত বলে দাবি করে তৃণমূল। সরাসরি বিজেপির কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সোমবার প্রচার-সভায় মমতা আবারও সরব হলেন বিজেপির বিরুদ্ধে, হাতিয়ার সেই তৃণমূলের প্রকাশিত সেই ভিডিও, যেখানে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করছেন, ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ অভিযোগ করানো হয়েছে ! মমতা বলেন, 'সন্দেশখালির মা বোনেদের প্ল্য়ান করে অসম্মান করেছে। মেয়েদের কাছে টাকার চেয়ে শাড়ির আঁচল অনেক গুরুত্বপূর্ণ, সম্মান গুরুত্বপূর্ণ। বেশি চক্রান্ত করো না। সব কিছু পরিকল্পনা করেছে। '

যদিও সন্দেশখালি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন শাহ। এদিন বাংলায় প্রচারে এসে শাহের প্রশ্ন,  'মমতা  বন্দ্যোপাধ্যায় আগে বলুন, সন্দেশখালিতে শেখ শাহজাহান নির্দোষ। উনি আগে বাংলার মানুষকে এই প্রশ্নটার জবাব দিন'।  শাহ আরও বলেন, 'মমতা দিদি আপনার লজ্জা হওয়া উচিত, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, আপনার নাকের ডগায় হাজার হাজার বোনের ওপর অত্যাচার, ধর্ষণ হয়েছে, কিন্তু আমি আজ বলতে চাই, সন্দেশখালিতে যে অত্যাচার করেছে, সে যদি পাতালেও লুকিয়ে থাকে, মমতা দিদি তাঁদের পাতালে লুকিয়ে রাখলেও, সেখান থেকে খুঁজে বের করে জেলে ঢোকাব।'

১ জুন, শেষ দফায় ভোট বসিরহাটে। তার আগে, সন্দেশখালি ইস্যুতে তপ্ত রাজনীতি। 

এদিন মোদি-শাহর নাম না করে তাঁদের মধুবাবু-বিধুবাবু বলে কটাক্ষ করেন মমতা। সেই সঙ্গে গেরুয়া শিবিরকে 'আলিবাবা আর তার ৪০ চোর' বলে খোঁচা দেন তিনি। বলেন, 'ক্য়ায়া শরম কা বাত। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। ৩ বছর টাকা আটকে রেখে দিয়েছে। বিজ্ঞাপন দিচ্ছে। পাল্টে দিন, বদলে দিন। যা কথা দিতে পারব না, আমি তা বলি না। দিল্লিতে সব টাকা বন্ধ করে দিয়েছে। বিনা পয়সায় চাল দিচ্ছে মোদি, চাল দিচ্ছ না কাঁকড়। ভেবেছিল রেশন বন্ধ করে দেবে। আমরা ওদের ভোট বন্ধ করে দেব। ভোট আটকে দেব। নিজের ছবি লাগায় সব জায়গায়। চাকরি তো দেয়নি বেকার বাড়িয়েছে। ' 

 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget