এক্সপ্লোর

Bengal SIR News: নামের পাশে ‘বিবেচনাধীন’, মমতা-অভিষেক-শুভেন্দুও বাদ গেলেন না, কমিশনের সাইট দেখে ঘুম উড়ল জনসাধারণের

SIR Supplementary List: SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে বিভ্রান্তি ছড়াল। 'বিবেচনাধীন' হয়ে গেলেন অনেকেই। পরে যদিও ঠিক হয়ে যায় বিষয়টি।

রুমা পাল, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাস: বিধানসভা ভোট শুরু হতে বাকি একমাসেরও কম সময়। সামনের মাসে এরকম সময়ে প্রথম দফা ভোট হয়ে যাবে। অথচ, এখনও SIR-এর তালিকা নিয়ে ভোটার অর্থাৎ সাধারণ মানুষেরই মধ্য়েই চূড়ান্ত বিভ্রান্তি। মঙ্গলবার রাতে সেই বিভ্রান্তি কয়েকগুণ বেড়ে যায়। কারণ, চূড়ান্ত তালিকায় থাকা কোটি কোটি ভোটারের নাম আচমকা চলে যায় 'বিবেচনাধীন'-এর তালিকায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলতেই দেখা যায়, নামের পাশে লেখা - 'বিবেচনাধীন'! (SIR Supplementary List)

মুখে মুখে সেই খবর ছড়িয়ে পড়ে। সকলেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে নিজের নাম খোঁজার চেষ্টা করেন। আর নামের পাশে 'বিবেচনাধীন' লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাহলে কি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেল? এবার ভোট দেওয়া হবে না? এরপর কী হবে? ভেবে ভেবে রক্তচাপ বাড়তে শুরু করে তাঁদের। সাধারণ মানুষ তো বটেই, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, শুভেন্দু অধিকারীদের নামের পাশেও লেখা ছিল ‘বিবেচনাধীন’। (Bengal SIR News)

সেই আবহে নির্বাচন কমিশনের তরফে সাফাই দিয়ে জানানো হয়, সফটওয়্য়ারের সমস্য়া। বেশ কিছু ক্ষণ পর আবার যাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ছিল, ঠিক হয়ে যায়। কিন্তু, কয়েক ঘণ্টার উদ্বেগ, আশঙ্কায় ততক্ষণে সাধারণ মানুষের রাতের ঘুমে উড়ে যাওয়ার জোগাড়। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ থেকে নেতানেত্রীরা। এক তরুণী বলেন, “আরও দায়িত্বশীল হওয়া উচিত। কারণ আমার ওঁদের উপর নির্ভরশীল।” আর এক মহিলা বলেন, “এত বড় প্রযুক্তিগত ভুল কী ভাবে করতে পারে কমিশন? তাদের দায়িত্বজ্ঞানহীনতা নয় কি?”

বিষয়টি নিয়ে কমিশনকে নিশানা করেন মমতাও। জনসভা থেকে তিনি বলেন, “কাল কি আপনারা জানতেন? হঠাৎ করে কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। আপনাদের সবার নাম। এখন বলছে হ্যাক হয়েছে। তোমাকে হ্যাক করার সাহস কার আছে? তুমি হ্যাক করেছো না প্রযুক্তিগত বজ্জাতি করছো? এটা মানুষকে জানাও।”

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “ছ্য়াবলামো হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে ছ্যাবলামো হচ্ছে। দিল্লির মনোভাবে নির্বাচন কমিশন…অন্য় কোথাও এই সমস্যা হল না। পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার। এমন ভাবে চলল দু’জনে মিলে যে মানুষের নাম কেটেকুটে একেবারে একশেষ করে দিচ্ছে।”

কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন অধ্যাপক রাজা গোপালধর চক্রবর্তী বলেন, “নির্বাচন কমিশন SIR করতে গিয়ে অনেক কিছু করে ফেলছে। বোঝা যাচ্ছে, যে পেশাদারিত্বের প্রয়োজন ছিল, তার অভাব আছে। অভাব আছে দক্ষ লোকের। বিশেষ করে প্রযুক্তিগত বিষয়গুলি, ডিজিটাল আপলোডিং ইত্যাদিতে যথেষ্ট খামতি আছে বলে মনে হয় আমার।” মধ্যরাতে কেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হল, তা নিয়েও প্রশ্নের মুখে নির্বাচন কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget