এক্সপ্লোর

Basanti News: অব্যর্থ নিশানা, একেবারে মাথা লক্ষ্য করে গুলি, বাসন্তীতে খুন তৃণমূলকর্মী

Panchayat Elections 2023: শনিবার রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে বাসন্তীতে। সেখানকার ফুলমালঞ্চয় গুলি চলে।

বাসন্তী: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের খুনের ঘটনা (Panchayat Elections 2023)। বাসন্তীতে (Basanti News) খুন হলেন তৃণমূল কর্মী (TMC)। তাঁর মাথায় গুলি করা হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তৃণমূলকর্মী। স্থানীয়রা রাস্তায় সেই অবস্থায় দেখতে পান তাঁকে। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই কাজ করছে বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূলকর্মীর। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় (South 24 Parganas News)। 

শনিবার রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে বাসন্তীতে। সেখানকার ফুলমালঞ্চয় গুলি চলে। নিহত তৃণমূলকর্মীকে জিয়ারুল মোল্লা বলে শনাক্ত করা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে এক সপ্তাহ বাকি থাকতে খুন হয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রত ৯টা নাগাদ ক্য়ানিং থেকে বাড়ি ফিরছিলেন জিয়ারুল। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চলে। সটান মাথায় এসে লাগে গুলি। তাতে ঘটানস্থলে, রাস্তায় লুটিয়ে পড়েন জিয়ারুল। 

স্থানীয় সূত্রে জানাা গিয়েছে, গুলি চলার আওয়াজ পেয়েছিলেন আশেপাশের মানুষজন। কিন্তু অন্ধকারে কিছু ঠাহর করা যায়নি। কিছুই চোখে পড়েনি কারও। পরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় জিয়ারুলকে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাতেই জিয়ারুলকে শনাক্ত করা যায়। এর নেপথ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করছেন স্থানীয়রা। গুলি চালানোর পরই চম্পট দেয় দুষ্কৃতীরা। 

আরও পড়ুন: Panchayat Election 2023: Congress প্রার্থীর বাড়িতে বোমাবাজি-আগুন, রাজ্যপালের সফরের মধ্যেই অশান্তি কোচবিহারে

ক্যানিং থেকে বাড়ি ফিরছিলেন রাত ৯টা নাগাদ। সোপানের মোড়ে গুলি চালায় দষ্কৃতী। মাায় লাগে. লুটিয়ে পড়ে। ওয়াজ পেলেও দেখতে পাননি। রাস্তায় পড়ে থাকতে দেখা পান। শানক্ত করা যায়। দুষ্কৃতীরা গুলি চালিয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব সামনে আসছে। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত এই নিয়ে ১৩ জনের মৃত্যু হল। 

এদিনের এই ঘটনায় এলাকার একাংশ গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বই সামনে এনেছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে আমানুল্লা নস্কর এবং মন্টু গাজি এবং তাঁর ছেলে রাজা গাজির মধ্যে গন্ডগোল ছিল। যুব তৃণমূলের অনেকে এবার পঞ্চায়েতের টিকিট পেয়েছেন। তাই নিয়ে মূল তৃণমূলে থাকা অনেকে অসন্তুষ্ট ছিলেন বলে জানা গিয়েছে। সেই নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। জিয়ারুল যুব তৃণমূলেরই কর্মী। যদিও সেখানে দুই শাখার মধ্যে বিভেদ ছিল না। ব্যবধান তুলে দেওয়া হয় আগেই। টিকিট নিয়ে সংঘাতের জেরেই জিয়ারুলকে সরিয়ে দেওয়া হল বলে মনে করছেন অনেকে।

এই ঘটনায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাজ করছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত স্থানীয় নেতৃত্বের মন্তব্য যদিও দ্বন্দ্বের দিকেই ইঙ্গিত করছে। ঠিক কী কারণে খুন হতে হল জিয়ারুলকে, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, এই বাসন্তীতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধেছিল। সেই সময় পুলিশই গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এবার সরাসরি খুনের ঘটনা। মনোনয়ন থেকে প্রাক নির্বাচনী সময়ে এই নিয়ে পর পর রক্তপাতের ঘটনা সামনে এল দক্ষইণ ২৪ পরগনা থেকে।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget