এক্সপ্লোর

Panchayat Election 2023: Congress প্রার্থীর বাড়িতে বোমাবাজি-আগুন, রাজ্যপালের সফরের মধ্যেই অশান্তি কোচবিহারে

Cooch Behar Violence: রাজ্যপালের সফরের মধ্যেই ফের অশান্তি কোচবিহারে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: রাজ্যপালের (Governor) সফরের মধ্যেই ফের অশান্তি। দিনহাটার ওকরাবাড়িতে কংগ্রেস প্রার্থী জহিরুল মিয়ার বাড়িতে বোমাবাজির (Bomb Blast) অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বোমা ছোড়ার ফলে একটি ঘরে আগুন ধরে যায় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দা ও দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। প্রার্থীর আত্মীয় রুহুল আমিন অভিযোগ করেন, তাঁরা যখন বসে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় বোমাবাজি করে পালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এদিকে এরইমধ্য়ে রাজ্য়পালের সঙ্গে রাজ্য় সরকারের সংঘাতও তীব্র হচ্ছে। রাজ্য়পাল ইতিমধ্য়েই ভোট সন্ত্রাসে বিধ্বস্ত ভাঙড়ে গেছেন। রাজভবনে পিস রুম খুলেছেন। রাজ্য় নির্বাচন কমিশনারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। এসবের তীব্র সমালোচনা করেছে রাজ্য়ের শাসক দল। কিন্তু, তারপরও নিজের অবস্থানে অনড় রাজ্য়পাল। পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) ঘোষণার ১৯ দিনের মধ্যেই রাজ্যে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুধুমাত্র কোচবিহারেই ( Cooch Behar ) মৃত্যু হয়েছে ২ জনের । সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ের ( Bhangar )  পর শনিবার কোচবিহারে গেলেন রাজ্যপাল। এর আগে মনোয়নয়ন-সন্ত্রাসের বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছে রাজভবন। সাম্প্রতিককালে রামনবমী-হিংসার ঘটনাই হোক বা পঞ্চায়েত ভোট পূর্ববর্তী হিংসা রাজ্যপাল ছুটে গিয়েছেন অকুস্থলে। 

এবার কোচবিহারে গিয়েও রাজ্যপাল দিলেন কড়া বার্তা।  কোচবিহারে পৌঁছেই প্রশাসনকে নিশানা করলেন রাজ্যপাল। বললেন,  'কোচবিহার থেকেও হিংসার উদ্বেগজনক খবর আসছে। আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি'। সেই সঙ্গে পঞ্চায়েত ভোটের আগে সকলের সব অভিযোগ শোনার লক্ষ্যে রাজভবনে খোলা হয় পিস রুম। এবার তিনি বললেন, 'রাজভবনের শান্তিকক্ষকেও ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি'। 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আগেও জনতার মাঝে নেমে গিয়ে সকলের সমস্যার কথা জেনেছেন রাজ্যপাল। কখনও হাওড়ায়, কখনও রিষড়ায়, কখনও উত্তপ্ত ভাঙড় ক্যানিংয়ে, কখনও বার পাশে দাঁড়িয়েছেন করমণ্ডল দুর্ঘটনায় সন্তানহারাদের পাশে। এবার তিনি বললেন, 'মানুষ চাইলে রাস্তায় আমায় দাঁড় করিয়ে কথা বলতে পারবেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, বাংলায় এই ধরনের হিংসা আর বরদাস্ত করা হবে না। রাজ্য নির্বাচন কমিশনার যথেষ্ট যোগ্য একজন আধিকারিক। কিন্তু সিস্টেমকেও যোগ্য হয়ে উঠতে হবে' কোচবিহারে পৌঁছে কড়া বার্তা রাজ্যপালের। শনিবার সাত সকালে রাজপালের কাছে নালিশ জানাতে হাজির বাম-বিজেপি-কংগ্রেস প্রার্থীরা। শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিরোধীরা। রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget