এক্সপ্লোর

Panchayat Election Result 2023:ভোট-সন্ত্রাস বিধ্বস্ত বসিরহাটের ঘোজাডাঙায় সুকান্ত মজুমদার

Sukanta Majumdar:ভোট-সন্ত্রাস বিধ্বস্ত বসিরহাটের ঘোজাডাঙায় সুকান্ত মজুমদার। ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুঠপাটের নালিশ রাজ্য বিজেপির সভাপতির কাছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোট-সন্ত্রাস (Post Poll Violence) বিধ্বস্ত বসিরহাটের (Basirhat) ঘোজাডাঙায় সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুঠপাটের নালিশ রাজ্য বিজেপির সভাপতির কাছে। তৃণমূলের বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডার ভেঙেও লুঠের অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের। 

কী অভিযোগ?
বসিরহাটের ঘোজাডাঙা গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। পাখা ভেঙে নষ্ট করা হয়েছে, জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। শুধু তাই নয়। লক্ষ্মীর ভাণ্ডারও ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি কর্মীর পরিবারের আরও দাবি, লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় ১৪-১৫ হাজার টাকা ছিল। সে সব নিয়ে যাওয়া হয়েছে। সোনার কানের দুলও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তাঁদের আরও অভিযোগ,  ৮০ হাজার টাকার ভ্যানও ভাঙচুর করা হয়েছে। এই টাকাটি মহিলা সমিতি থেকে ঋণ করে কিনেছিল বিজেপি কর্মীর পরিবার। পরিবর্তে, সপ্তাহে ১৬০০ টাকা করে দিতে হয় ওই পরিবারটিকে, জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এর পরই মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, 'আপনাকে অনুরোধ করব, এক বার এঁদের দিকে তাকাবেন। এক বার দেখবেন, আপনার দলের লম্পট, দুশ্চরিত্ররা ঠিক কী পরিণতি করেছেন এঁদের।' এই ভাঙচুরের অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্য ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। শুধু তাই নয়। বিজেপি কর্মীর পরিবারের দাবি, এখনও তাঁদের নিয়মিত খুনের হুমকি দেওয়া হচ্ছে। এদিন হাসপাতালে ভর্তি জখম বিজেপি কর্মীদের সঙ্গেও দেখা করতে যান সুকান্ত। প্রশাসনের বিরুদ্ধে তাঁর মুখে তীব্র সমালোচনা শোনা যায় তখনও। বস্তুত ভোট-পরবর্তী হিংসার ঘটনা এখনও থামছে না। এদিন পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেখানে আবার তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। মারধর করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। সন্দেহের তির বিজেপির দিকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হামলা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি বিজেপির।  খেজুরির টিকাশি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। অভিযোগ, সেই আক্রোশে গতকাল রাতে উত্তর কলনদান গ্রামে তৃণমূল কর্মী নরেন্দ্রনাথ মাঝির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধর করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। বিজেপির দাবি, ভোটে জেতার পর থেকেই পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে তৃণমূলে কোন্দল শুরু হয়েছে। তার জেরেই এই ঘটনা।  

আরও পড়ুন:অমানবিক ! রাস্তায় নাচতে না চাওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে 'কটূক্তি, মারধর'

 

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget