এক্সপ্লোর

Chandra Nath Rath Death: শুভেন্দু আপ্তসহায়ক 'খুনে' মেলেনি ফিঙ্গার প্রিন্ট, আততায়ীরা কি হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছিল?

Suvendu Adhikari PA Death Update: শুভেন্দু আপ্তসহায়ক খুনে, গাড়িটিতে মেলেনি কোনও ফিঙ্গার প্রিন্ট, তবে কি আততায়ীরা এতটাই পেশাদার যে গাড়িটি ব্যবহার করার আগে হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছিল?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : চন্দ্রনাথ রথ-কে খুনের প্রায় ৬ ঘণ্টা আগেই এলাকায় দেখা গেছিল দুষ্কৃতীদের ব্য়বহৃত নিসান মাইক্রা গাড়ি। এই গাড়িটিই গুলি চন্দ্রনাথের গাড়ির সামনে গিয়ে পথ আটকেছিল। আর এবার এই গাড়ি নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, এই গাড়িটিতে মেলেনি কোনও ফিঙ্গার প্রিন্ট। তবে কি আততায়ীরা এতটাই পেশাদার যে গাড়িটি ব্যবহার করার আগে হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছিল? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শুভেন্দু, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের ?

এখনও অধরা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনিরা। তদন্তকারীরা বলছেন, আততায়ীদের ধরতে যে CCTV ফুটেজই প্রধান ভরসা হয়ে দাঁড়ায়, তা জোগাড় করতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কারণ, যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই রাস্তার একাধিক সিসি ক্যামেরা বিকল হয়ে পড়ে রয়েছে।

এই হাড়হিম করা হত্যাকাণ্ডের পর কেটে গেছে ২ দিন। এখনও অধরা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনিরা। প্রশ্ন উঠছে, এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে নিমেষে কোথায় পালাল আততায়ীরা? কেন এখনও ধরা গেল না? সচরাচর, অপরাধীদের ধরতে তদন্তকারীদের অন্যতম প্রধান অস্ত্র CCTV ফুটেজ। কিন্তু সেই CCTV ফুটেজ জোগাড় করতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তদন্তকারীদের। কারণ, দোহাড়িয়ার মেঠোপাড়া হয়ে যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই রাস্তার একাধিক সিসি ক্যামেরা পড়ে রয়েছে বিকল হয়ে।

দোহারিয়া পেয়ারাবাগান থেকে রাতের অন্ধকারে গলির রাস্তা দিয়ে মোটরবাইকে চেপে পালিয়ে গেছিল আততায়ীরা আর এই আততায়ীদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে CCTV ফুটেজই একমাত্র ভরসা তদন্তকারীদের। কিন্তু তদন্তে নেমে তদন্তকারীরা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় CCTV ক্য়ামেরা খারাপ তাই তদন্তে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। 

মধ্যমগ্রাম পুরসভার উপ-পুরপ্রধান  প্রকাশ রাহা বলেন, পুরসভার CCTV লাগানো আমি মোটামুটি সোদপুর রোডটা জানি ঠিক আছে। কিন্তু ওদিকে, CCTV খারাপ এটা আমি জানি না। একই ছবি মেঠোপাড়া এলাকাতেও। দোহারিয়ার কাছেই মেঠোপাড়া এলাকায়, সেখানে দেখা যাচ্ছে লাইট পোস্টে সঙ্গে লাগানো CCTV ক্য়ামেরা তার মুখই অন্যদিকে ঘোরানো। তদন্তকারীদের ক্ষেত্রে সমস্য়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই খারাপ। রাস্তার ধারে দোকানে যে সমস্ত সিসি ক্যামেরা থাকে, তাক থেকেও সেভাবে ক্লু পাচ্ছেন না তদন্তকারীরা। দুষ্কৃতীরা বাইকে চেপে যশোর রোড ধরে যখন পালিয়ে গেছিল রাতের অন্ধকারে রাস্তার পাশে যে সমস্ত দোকানগুলোর অনেকটাই বন্ধ ছিল।  

প্রশ্ন উঠছে, অন্ধকারের মধ্য়ে গতিতে বেরিয়ে গেলে সিসি ক্যামেরায় নম্বর প্লেট স্পষ্ট ধরা পড়বে না জেনেই কি, অন্ধকার নামার অপেক্ষা করছিল আততায়ীরা? রবিবার বিকেলে সিসিটিভি ফুটেজে দেখা যায় বিরাটি মোড় থেকে যশোর ধরে নিসান গাড়িটি মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল। তারপর দুষ্কৃতিরা অপেক্ষা করছিল সন্ধে নামার। সন্ধে নামলে গাড়ির নম্বর স্পষ্ট হবে না। এমনই পরিকল্পনা ছিল। প্রাথমিক তদন্তে উঠে আসছে। সিসিটিভি ফুটেজে চন্দ্রনাথ রথের স্করপিওর ঠিক পিছনে দেখা গেছে একটি লাল রঙের গাড়ি। 

এই গাড়ি ঘিরেও তৈরি হয়েছে রহস্য। তদন্তে সিট গঠন করা হয়েছে। যশোর রোডে এই পথ ধরেই নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় ঢোকার সময় সন্দেহজনক লালগাড়ি। এই গাড়িটি অনুসরণ করছিল রথের গাড়ি। সন্দেহজনক গাড়ির খোঁজ চলছে। সবমিলিয়ে সময় যত এগোচ্ছে, ততই ঘনীভূত হচ্ছে রহস্য। 

 

 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget