এক্সপ্লোর

Kunal Ghosh: মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শুভেন্দু, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের ?

Kunal On Suvendu Adhikari Oath Ceremony: প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের ?

কলকাতা: ভরা পদ্মের মাঝে যে কটা কেন্দ্রে ঘাসফুল ফুটেছে, তার মধ্য়ে একটি হল বেলেঘাটা। এই কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বড় ব্যবধানে জয়ও এনেছেন। যদিও এবার গেরুয়াঝড়ে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। রাত পোহালেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এহেন পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আরও পড়ুন, শুভেন্দুর আপ্তসহায়ক 'খুনে' প্রতিবাদ, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দল ছাড়লেন রাজ্যের এই হেভিওয়েট নেতা !

 কুণাল ঘোষ বলেছেন, 'যে কোনওভাবে হোক, তাঁরা একটি সরকার করছেন। এবং তাঁদের নেতা কে হবেন ? সেটা সম্পূর্ণ তাঁদের দলের অভ্যন্তরীণ বিষয়। ফলে এখানে কোন ব্যক্তি হচ্ছেন, এই মুহূর্তে আমরা এর উপর দাঁড়িয়ে কোনও আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই।' প্রসঙ্গত, এবার গেরুয়া ঝড়ে ভেঙে পড়েছে ঘাসফুলের দুর্গ। রাজ্য বিধানসভার অন্যতম দুটি হেভিওয়েট কেন্দ্রে এবার প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। দুটি কেন্দ্রেই তিনি বড় ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করকে এবং ভবানীপুরে মমতাকে  ভোটে হারিয়ে, এবার বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী

 এদিন শুভেন্দু বলেছেন,' আমি স্মরণ করতে চাই, আমাদের ভারতীয় জনতা পার্টির ৩২১ জন কার্যকর্তা, যারা আত্মবলিদান দিয়েছেন,   হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী, যারা ক্ষত বিক্ষত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, মিথ্যা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাঁদেরকে কথা দিতে পারি, আগামীদিনে আপনাদের স্বপ্নপূরণ করার কাজ, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমাদের নেতা নরেন্দ্র মোদিজি, যে যে গ্যারান্টি দিয়েছন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা  নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে, কথা কম, কাজ বেশি, ভারতীয় জনতা পার্টি করবে।'

শুভেন্দু আরও বলেন, 'চার্জশিট প্রকাশের দিন, কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দুটি প্রতিশ্রুতি বাংলার মানুষকে দিয়েছেন। সন্দেশখালি থেকে আরজিকর হয়ে, যত মা-বোনেদের উপরে, কন্যাদের উপরে অত্যাচার হয়েছে, তার কমিশন বসবে।  যারা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   অমিত শাহজি, চার্জশিট প্রকাশর দিন ঘোষণা করেছিলেন, যে পশ্চিম বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন, তাঁদের বিরুদ্ধে অবসর প্রাপ্ত বিচারককে দিয়ে কমিশন বসানো হবে।   উপযুক্তভাবে, আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget