এক্সপ্লোর

Bhowanipur Result Live : ভবানীপুরে মমতাকে পিছনে ফেললেন শুভেন্দু

এবারের বিধানসভা ভোটে এবার 'কুরুক্ষেত্র' ভবানীপুর! প্রতিদ্বন্দ্বী সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 

কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেললেন শুভেন্দু। ১৫৫৮ ভোটে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। লিড নিলেন শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির ব্যাটলগ্রাউন্ড হয়ে উঠেছিল নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছিল রাজ্য। এবারের বিধানসভা ভোটে এবার 'কুরুক্ষেত্র' ভবানীপুর! প্রতিদ্বন্দ্বী সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 

নরেন্দ্র মোদির হুঙ্কার 

ভোটযুদ্ধের আগে রাজ্যে এসে ৫ বছর আগের স্মৃতি উস্কে পরিবর্তনের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি। বলেছিলেন, 'এটা পরিবর্তনের ঝড়। এটা তৃণমূলের নির্মম সরকারের যাওয়ার বার্তা। মেদিনীপুরের নন্দীগ্রাম ৫ বছর আগে পরিবর্তনের রাস্তা দেখিয়েছিল। এবার পুরো পশ্চিমবঙ্গ সেই পরিবর্তনের রাস্তায় হাঁটছে। ৫ বছর আগে যে চমৎকার নন্দীগ্রাম করেছিল, এবার সেই এক হাল ভবানীপুরেও হতে চলেছে, পুরো বাংলায় হতে চলেছে।' 

মমতার পাল্টা 

পাল্টা কটাক্ষ ছুড়ে দিতেও দেরি করেননি মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী ও প্রার্থী, ভবানীপুর ...এখানে টেলিপ্রম্পটারে পড়ে আমোদি প্রমোদী ভাই বলে 'আমি সুনার বাংলা গড়ব' । 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ

ভোটের চারদিন আগে নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে বিজেপিকে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মা-বোনেরা যদি প্রতিরোধের রাস্তা বেছে নেন, তা হলে তৃণমূলের প্রার্থী ২৫ হাজার ভোট জিতবেন, মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। পাল্টা তৃণমূলকে হারানোর চ্য়ালেঞ্জ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

ফলাফলের দিন কী বললেন শুভেন্দু ?  

শুভেন্দু অধিকারী বললেন, ভবানীপুরে টক্কর তো থাকবেই। তবে প্রথম ১৪ টি যে বুথে গণনা হয়েছে মূলত মুসলিম-অধ্যুষিত বুথ। সেখানেও আগে যেমন ৯০ - ৯৫ শতাংশ ভোট মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস পেত, তেমন এবারে পায়নি। ৮ টি হিন্দু বুথে আমিই এগিয়ে আছি। ভবানীপুরে ৯-১০ রাউন্ড থেকে দেখে নেবেন। আমি এগিয়ে যাব। তখন আমি মেক-আপ করে দেব। অ্যান্টি-ইনকামবেন্সি, হিন্দু পোলারাইজেশন হচ্ছে এবার।'

নন্দীগ্রামের বদলা কি ভবানীপুরে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়?  নাকি ভবানীপুরেও নন্দীগ্রামের পুনরাবৃত্তি ঘটাবেন শুভেন্দু অধিকারী?
সেই ফলাফলের দিকে যখন তাকিয়ে রয়েছে গোটা দেশ। 

 

আরও পড়ুন : ২৯৩টি বিধানসভা আসনের ভোট গণনা আজ, কে এগিয়ে, কে পিছিয়ে ? লেটেস্ট আপডেট

আরও পড়ুন :  'আমায় ভুল বুঝ না' ভোট গণনার আগেই কেমন এমন বার্তা বিজেপি প্রার্থী 'অভয়ার মা'-র?  

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget