এক্সপ্লোর

Ratna Debnath : 'আমায় ভুল বুঝ না' ভোট গণনার আগেই কেমন এমন বার্তা বিজেপি প্রার্থী 'অভয়ার মা'-র?

২০২৬ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কাউন্টডাউন শুরু। রাত পোহালেই খুলবে ইভিএম। সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কাউন্টিং সেন্টারে শুরু হবে ভোট গণনা।

কলকাতা : পশ্চিমবঙ্গের ( West Bengal Election 2026 ) মসনদে শেষ পর্যন্ত কারা বসবে? কোন ফুলে আস্থা রাখলেন রাজ্যবাসী? টানা রাজনৈতিক উত্তাপ, তীব্র প্রচার, নাগরিকত্ব থেকে অনুপ্রবেশ— একাধিক ইস্যুকে সামনে রেখে হওয়া ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কাউন্টডাউন শুরু। রাত পোহালেই খুলবে ইভিএম। সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কাউন্টিং সেন্টারে শুরু হবে ভোট গণনা।

তার আগেই তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। ভোট গণনার আগের রাতে ফেসবুকে তিনি লেখেন, “আমার মেয়ের বিচার যতক্ষণ না পাব এ লড়াই চলছে, এ লড়াই চলবে। শুধু তোমরা আমায় ভুল বুঝনা। তোমরা প্রথম দিন থেকে যে রকম আমার সাথে ছিলে সেরকম শেষ দিন পর্যন্ত সাথে থেকো।” রত্না দেবনাথের প্রার্থী হওয়া নিয়ে শুরু থেকেই আলোচনা - সমালোচনা তুঙ্গে। তাঁর হয়ে প্রচারের জন্য এসেছিলেন খোদ নরেন্দ্র মোদি। 

আর জি কর মেডিক্যাল কলেজে নিহত তরুণী চিকিৎসকের মা কে প্রার্থী করেছে বিজেপি।  আর জি কর মেডিক্যালে মেয়ের ধর্ষণ, খুনের প্রসঙ্গ তুলে, মূলত নারী নিরাপত্তাকে ইস্যু করেই প্রচার চালিয়েছেন অভয়ার মা।  প্রচার পর্ব থেকেই পানিহাটি কেন্দ্র ছিল সরগরম।  তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ।  আর, সিপিএম প্রার্থী করেছে কলতান দাশগুপ্তকে। এখন দেখার মানুষ রত্না দেবনাথের উপর আস্থা রাখেন কি না। পাশে দাঁড়ান কিনা। শেষ কথা বলবে ইভিএম। 

দক্ষিণ ২৪ পরগণার ফলতা কেন্দ্র বাদে বাকি ২৯৩টি বিধানসভা আসনের গণনা হবে সোমবার। প্রথমে গণনা করা হবে পোস্টাল ব্যালট, তারপর ধাপে ধাপে খোলা হবে ইভিএম। রাউন্ডে রাউন্ডে সামনে আসবে ট্রেন্ড, স্পষ্ট হবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ।

অন্যদিকে ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। চলছে সিসিটিভি নজরদারি ও ভিডিওগ্রাফি। শুধুমাত্র QR কোড ভিত্তিক অনুমোদিত পরিচয়পত্র থাকলেই মিলবে প্রবেশের অনুমতি।

এখন নজর শুধুই ৪ মে  সকাল থেকে শুরু হওয়া গণনার দিকে। রাউন্ডে রাউন্ডে বদলাবে সমীকরণ, আর দিনের শেষে স্পষ্ট হবে— বাংলার মানুষ এবার কাদের হাতে তুলে দিলেন ক্ষমতার রাশ।

আরও পড়ুন : আবার শিরোনামে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ! হঠাৎ বন্ধ সিসিটিভি মনিটর ! চাঞ্চল্যকর অভিযোগ কুণাল ঘোষের           

           

সেরা শিরোনাম

Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget