এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder: গাড়ির জানলায় বন্দুক ঠেকিয়ে গুলি, তারপর মৃত্যু নিশ্চিত করতে... চন্দ্রনাথ খুনে চাঞ্চল্যকর তথ্য

Suvendu Adhikari PA Death: জানা গিয়েছে, হামলার সময় গাড়ির সামনের সিটে ছিলেন চন্দ্রনাথ রথ ও তাঁর গাড়ির চালক গাড়ির পিছনের সিটে ছিলেন মিন্টু নামে একজন, যিনি চন্দ্রনাথ রথের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

অনির্বাণ বিশ্বাস, মধ্যমগ্রাম : মাঝরাস্তায় গাড়ি থামিয়ে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। ইতিমধ্যেই এই ভয়ঙ্কর ঘটনায় যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, তার থেকে এটা স্পষ্ট যে সুপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে চন্দ্রনাথকে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, চন্দ্রনাথের গাড়ির চালকও আহত হয়েছেন। তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। জানা গিয়েছে, চন্দ্রনাথ রথের মাথায়, পেটে, বুকে গুলি লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়িতে ভুয়ো নম্বর প্লেট ! আসল গাড়ির মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ 

মোট তিনজন আততায়ী ছিল বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুনের ঘটনায় দুটো বাইক এবং একটি চারচাকা গাড়ির ব্যবহার করা হয়েছে। বুধবার রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে দোহারিয়ায় নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ। আচমকা পিছন থেকে এসে ওই চারচাকা গাড়িটি আড়াআড়ি ভাবে চন্দ্রনাথের গাড়ি আটকায়। এরপর পিছন থেকে আসে দুটো বাইক। শুরু হয় এলোপাথাড়ি গুলিবৃষ্টি। ফরেন্সিক বিশেষজ্ঞদের সূত্রে খবর, প্রথমে গাড়ির কাচে বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয়। তারপর সেখানে গর্ত তৈরি হলে, চন্দ্রনাথের মৃত্যু নিশ্চিত করতে সেখান দিয়ে আরও গুলি চালাতে থাকে আততায়ীরা। পুলিশের অনুমান চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালানোর সময়েই টার্গেট করা হয় তাঁর গাড়ির চালককেও। এক আততায়ী চারচাকা গাড়ি নিয়ে এসে মাঝরাস্তায় আড়াআড়ি ভাবে চন্দ্রনাথের গাড়ি আটকেছিল। অন্য দুই আততায়ী চন্দ্রনাথের গাড়ির ২ পাশ দিয়ে আসে, দু'টি বাইকে ছিল একজন করে আততায়ী, অনুমান পুলিশের। একটি গাড়ি ও ২টি বাইকে মোট ৩ জন আততায়ী এসেছিল বলে খবর পুলিশ সূত্রে। 

সোমবার ৪ মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আগামী শনিবার ৯ মে বিজেপি সরকারের শপথ নেওয়ার কথা। তার আগেই ঘটে গিয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। সুপরিকল্পিত ভাবে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনায় উঠে আসছে পরপর চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, ঘটনাটি ঘটেছে রাত ১০ থেকে ১০.১৫-র মধ্য়ে। জানা গিয়েছে, হামলার সময় গাড়ির সামনের সিটে ছিলেন চন্দ্রনাথ রথ ও তাঁর গাড়ির চালক গাড়ির পিছনের সিটে ছিলেন মিন্টু নামে একজন, যিনি চন্দ্রনাথ রথের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget