এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder: চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়িতে ভুয়ো নম্বর প্লেট ! আসল গাড়ির মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ

Suvendu Adhikari PA Death: পুলিশের অনুমান, শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের এমন সুপরিকল্পনা অনেকদিন ধরেই করা হয়েছিল। পুলিশের আরও অনুমান, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে চন্দ্রনাথকে। 

আবির দত্ত, শিলিগুড়ি : গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। বুধবার রাত ১০টা ১০-১৫ নাগাদ মাঝরাস্তায় আটকানো হয় চন্দ্রনাথের গাড়ি। একটি গাড়ি আচমকাই পিছন থেকে এসে চন্দ্রনাথের গাড়ির সামনে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে পড়ে। এই গাড়ি সম্পর্কে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আগেই জানা গিয়েছে গাড়ির নম্বর প্লেট ছিল ভুয়ো। 

শুভেন্দু অধিকারীর PA-খুনে ব্যবহৃত গাড়ির সূত্রে এক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত গাড়ির নাম্বার প্লেট ভুয়ো বলে সন্দেহ পুলিশের। এই নাম্বার প্লেটের গাড়ি শিলিগুড়ির RTO-তে রেজিস্টার্ড, শিলিগুড়িতে রেজিস্টার্ড গাড়িটির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। মাটিগাড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনার তদন্তে SIT গঠন করা হয়েছে। গাড়ির মালিক উইলিয়াম জোশেফ জানিয়েছেন, গাড়িটি বিক্রির জন্য তিনি ইন্টারনেটে দিয়েছিলেন। মাটিগাড়া থানায় পুলিশরা তাঁর গাড়ির পুরো ভেরিফিকেশন করেছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্যও জেনে নিয়েছেন। 

পুলিশ সূত্রে দাবি, গাড়ি করে মধ্যমগ্রামের দোহারিয়া দিয়ে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। সেই সময় একটি গাড়ি এসে তাঁর পথ আটকায়। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিকভাবে জানা গেছে, যে গাড়িটি রাস্তা আটকায়, সেটি উইলিয়াম জোশেফ নামে এক ব্য়ক্তির নামে রেজিস্টার্ড। তিনি শিলিগুড়ির বাসিন্দা। পেশায় টি ইন্ডাস্ট্রির একজন কর্মী। কিন্তু তাঁকে জিজ্ঞেস করলে তিনি দাবি করেন, তাঁর গাড়ি তাঁর কাছেই শিলিগুড়িতে রয়েছে। অর্থাৎ পুলিশ সূত্রে দাবি, অত্য়ন্ত সুপরিকল্পিতভাবে গাড়ির মডেল, এমনকী নম্বর প্লেট নকল করে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। এছাড়াও গাড়ি থেকে ঘষে তুলে দেওয়া হয়েছে চেসিস নম্বর। 

চন্দ্রনাথের গাড়ি ঘিরে ১০ রাউন্ড গুলি ! তিনদিক থেকে ঘিরে ফেলেছিল দুষ্কৃতীরা, তারপর...

এই গাড়িটি চন্দ্রনাথকে খুনের প্রায় ৬ ঘণ্টা আগে এলাকায় ঢুকেছিল বলে ধরা পড়েছে সিসিটিভিতে। বেশ কিছু জায়গায় ঘোরাঘুরিও করে এই গাড়ি। এমনকী রেইকিও করা হয় চন্দ্রনাথের বাড়ির সামনে। পুলিশের অনুমান, শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের এমন সুপরিকল্পনা অনেকদিন ধরেই করা হয়েছিল। ঘটনার আগে বাইকে করে চন্দ্রনাথের গাড়িও অনুসরণ করা হয় বলে খবর। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে চন্দ্রনাথকে। মাঝরাস্তায় পিছন থেকে অনুসরণ করে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ-কে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget