এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder: 'CCTV বিভ্রাট', শুভেন্দুর PA খুনে এখনও অধরা আততায়ীরা, কোথায় পালাল তারা?

Suvendu Adhikari PA Killed: মাঝরাস্তায় গাড়ি আটকে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে নিমেষে কোথায় পালাল আততায়ীরা? কেন এখনও ধরা গেল না? 

মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা : এখনও অধরা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনিরা। তদন্তকারীরা বলছেন, আততায়ীদের ধরতে যে CCTV ফুটেজই প্রধান ভরসা হয়ে দাঁড়ায়, তা জোগাড় করতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কারণ, যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই রাস্তার একাধিক সিসি ক্যামেরা বিকল হয়ে পড়ে রয়েছে। মাঝরাস্তায় গাড়ি আটকে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই হাড়হিম করা হত্যাকাণ্ডের পর কেটে গেছে ২ দিন। এখনও অধরা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনিরা। প্রশ্ন উঠছে, এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে নিমেষে কোথায় পালাল আততায়ীরা? কেন এখনও ধরা গেল না? 

সচরাচর, অপরাধীদের ধরতে তদন্তকারীদের অন্যতম প্রধান অস্ত্র CCTV ফুটেজ। কিন্তু সেই CCTV ফুটেজ জোগাড় করতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তদন্তকারীদের। কারণ, দোহাড়িয়ার মেঠোপাড়া হয়ে যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই রাস্তার একাধিক সিসি ক্যামেরা পড়ে রয়েছে বিকল হয়ে। দোহারিয়া পেয়ারাবাগান থেকে রাতের অন্ধকারে গলির রাস্তা দিয়ে মোটরবাইকে চেপে পালিয়ে গেছিল আততায়ীরা আর এই আততায়ীদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে CCTV ফুটেজই একমাত্র ভরসা তদন্তকারীদের। কিন্তু তদন্তে নেমে তদন্তকারীরা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় CCTV ক্য়ামেরা খারাপ তাই তদন্তে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। 

প্রায় ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী ! পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ শুভেন্দুর 

একই ছবি মেঠোপাড়া এলাকাতেও। দোহারিয়ার কাছেই মেঠোপাড়া এলাকায়। সেখানে দেখা গিয়েছে লাইট পোস্টে সঙ্গে লাগানো CCTV ক্য়ামেরা তার মুখই অন্যদিকে ঘোরানো। তদন্তকারীদের ক্ষেত্রে সমস্য়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই খারাপ। রাস্তার ধারে দোকানে যে সমস্ত সিসি ক্যামেরা থাকে, তার থেকেও সেভাবে ক্লু পাচ্ছেন না তদন্তকারীরা। দুষ্কৃতীরা বাইকে চেপে যশোর রোড ধরে যখন পালিয়ে গেছিল রাতের অন্ধকারে রাস্তার পাশে যে সমস্ত দোকানগুলোর অনেকটাই বন্ধ ছিল। প্রশ্ন উঠছে, অন্ধকারের মধ্য়ে গতিতে বেরিয়ে গেলে সিসি ক্যামেরায় নম্বর প্লেট স্পষ্ট ধরা পড়বে না জেনেই কি, অন্ধকার নামার অপেক্ষা করছিল আততায়ীরা? 

রবিবার বিকেলে সিসিটিভি ফুটেজে দেখা যায় বিরাটি মোড় থেকে যশোর ধরে নিসান গাড়িটি মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল। তারপর দুষ্কৃতীরা অপেক্ষা করছিল সন্ধে নামার। সন্ধে নামলে গাড়ির নম্বর স্পষ্ট হবে না। এমনই পরিকল্পনা ছিল। প্রাথমিক তদন্তে উঠে আসছে। সিসিটিভি ফুটেজে চন্দ্রনাথ রথের স্করপিওর ঠিক পিছনে দেখা গেছে একটি লাল রঙের গাড়ি। এই গাড়ি ঘিরেও তৈরি হয়েছে রহস্য। তদন্তে সিট গঠন করা হয়েছে। যশোর রোডে রোজের পথ ধরেই নিজের বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় ঢোকার সময় সন্দেহজনক একটি লাল গাড়ি দেখা যায় তাঁর গাড়ির পিছনে। এই গাড়িটি অনুসরণ করছিল চন্দ্রনাথ রথের গাড়ি। সন্দেহজনক ওই লাল গাড়ির খোঁজ চলছে। সব মিলিয়ে সময় যত এগোচ্ছে, ততই ঘনীভূত হচ্ছে রহস্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget