এক্সপ্লোর

Suvendu Adhikari Oath Ceremony: প্রায় ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী ! পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ শুভেন্দুর

Suvendu Adhikari: কলকাতা থেকে পরপর মুখ্য়মন্ত্রী হওয়ার পর, প্রায় ৫৫ বছর পর জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুক্রবার, বৈঠকের পর শুভেন্দু অধিকারীকে বিজেপির পরিষদীয় দলনেতা ঘোষণা করেন অমিত শাহ। 

কলকাতা : অজয়কুমার মুখোপাধ্যায়ের পর এবার শুভেন্দু অধিকারী। প্রায় ৫৫ বছর পর জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুক্রবার বৈঠকের পর শুভেন্দু অধিকারীকে বিজেপির পরিষদীয় দলনেতা ঘোষণা করেন অমিত শাহ। ৫৫ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, আরও এক মেদিনীপুরের ঘরের ছেলে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে পরপর মুখ্য়মন্ত্রী হওয়ার পর, প্রায় ৫৫ বছর পর জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুক্রবার, বৈঠকের পর শুভেন্দু অধিকারীকে বিজেপির পরিষদীয় দলনেতা ঘোষণা করেন অমিত শাহ। 

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। তাঁর পর মুখ্যমন্ত্রী হন বিধানচন্দ্র রায়। তিনিই ছিলেন 'আধুনিক বাংলার রূপকার', ভারতরত্ন বিধানচন্দ্র রায় টানা ১৪ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র সেন। তাঁর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন অজয়কুমার মুখোপাধ্যায়। তাঁর বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত মেদিনীপুরে। তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথম অ-কংগ্রেসি সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর পরে জোট সরকারের হয়ে, ফের মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। ১৯৬৯ সালে ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন অজয়কুমার মুখোপাধ্যায়। ১৯৭১-এ শেষবার অজয়কুমার মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর বাড়ি ছিল তমলুকের মালিজঙ্গলে। তখন ছিল অবিভক্ত মেদিনীপুর। তারপর মেদিনীপুর দুভাগে ভাগ হয়। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। এবার পূর্ব মেদিনীপুর থেকে মুখ্য়মন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। 

কাঁথির কাউন্সিলার থেকে মুখ্যমন্ত্রীর মসনদে, এক নজরে হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সফর 

অজয়কুমার মুখোপাধ্যায়ের পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিদ্ধার্থশঙ্কর রায়। ১৯৭৭-এ ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। জ্যোতি বসু-র পর মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১-য় ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। পরিবর্তনের রাজ্যে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। পনেরো বছর পর ফের পরিবর্তন হল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মসনদে। এবার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার ব্রিগেডে শপথগ্রহণ করবে নতুন সরকার। আজ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর শুভেন্দু বলেন, 'আগামীদিনে আপনাদের স্বপ্নপূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে।' 

শুভেন্দু আরও বলেন, 'আমি কৃতজ্ঞতা, প্রণাম জানাব বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দর মোদিজিকে। আমাদের প্রধানমন্ত্রীকে। যিনি ব্রিগেড প্যারেড ময়দানে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় ভয় আউট করে, ভরসা ইন করেছেন। যাঁকে দেখে মানুষ ভোট দিয়েছে, যাঁর জন্য আমরা জিতেছি, আমাদের নরেন্দ্র মোদিজিকে আমি আমার অন্তর থেকে কোটি কোটি প্রণাম নিবেদন করব।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget