এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder: মধ্যমগ্রাম শ্যুটআউটে কি শুধু চন্দ্রনাথই টার্গেট? সামনে এল বিস্ফোরক তথ্য

Chandranath Rath: ঘটনার সময় গাড়ির বাঁ দিকে বসেছিলেন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ।

কলকাতা: ভোটের ফলাফল ঘোষণার দুইদিন পরেই দুঃসাহসিক শ্যুটআউট। আর তাতেই প্রাণ হারালেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক (Suvendu Adhikari PA Murder) চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। তবে আততায়ীদের টার্গেটে কি শুধু তিনিই ছিলেন?

সূত্রের খবর অনুযায়ী তদন্তকারীরা নিশ্চিত যে আততায়ীদের হামলার নিশানায় ছিলেন একমাত্র চন্দ্রনাথ রথ। তাঁর শ্য়ুটআউট নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গাড়ির বাঁ দিকে বসেছিলেন শুভেন্দুর আপ্ত সহায়ক। গাড়ি দিয়ে রাস্তা আটকানোর পর, গাড়ির বাঁদিকেই সরে আসে আততায়ী। জানলার কাচে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পরপর গুলি করা হয়। চালক আততায়ীদের নিশানায় ছিলেন না, চন্দ্রনাথের পাশে থাকায় চালকের গায়ে গুলি লাগে'
গাড়িতে তৃতীয় একজন ছিলেন, যাঁর নাম মিন্টু। তবে তাঁকে টার্গেটে করা হয়নি, তাঁর কোনও আঘাত লাগেনি বলেই খবর পুলিশ সূত্রের।

'শ্যুটআউটের পর মিন্টুই গাড়ি চালিয়ে চন্দ্রনাথ ও তাঁর গাড়িচালককে হাসপাতালে নিয়ে আসেন। কেন চন্দ্রনাথকে টার্গেট করা হল, কারা এর মাস্টারমাইন্ড? উত্তর খুঁজছে পুলিশ। গোটা বিষয়টির নেপথ্যে গভীর ষড়যন্ত্র আছে, মনে করছেন তদন্তকারীরা, খবর সূত্রের।

আরও পড়ুন:- বাড়ির ১৫০ মিটারের মধ্যেই খুন! শুভেন্দুর আপ্তসহায়কের হত্যাকাণ্ড নিয়ে কী জানাল পুলিশ?

এই হামলার পিছনে কারা রয়েছে এবং কেন চন্দ্রনাথ রথকে টার্গেট করা হল, সেই প্রশ্নই এখন সকলের মাথায় ঘোরাফেরা করছে। তদন্তকারীদের একাংশের মতে, গোটা ঘটনায় গভীর ষড়যন্ত্রের ছাপ রয়েছে। হামলাকারীরা আগে থেকেই রুট এবং গাড়ির অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল ছিল বলেও অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আততায়ীরা কোন পথে পালাল এবং হামলায় কতজন জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে গোটা হামলাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, আততায়ীরা অনেক আগেই ছক কষে মাঠে নেমেছিল। ঘটনাস্থল, পালানোর রাস্তা থেকে শুরু করে ব্যবহৃত গাড়ি ও বাইকের নম্বর পর্যন্ত—সব কিছুতেই মিলছে সুপরিকল্পিত অপরাধের ইঙ্গিত। 

তবে এতকিছুর পরেও চন্দ্রনাথের মা দোষীদের শাস্তি চাইলেও, তিনি কারুর ফাঁসি চান না। তাঁর বক্তব্য, 'আমি চাইছি দোষীরা শাস্তি পাক। আমি একজন মা তো, তাই চাইব না কারুর ফাঁসি হোক। তবে দোষীদের যাবজ্জীবন সাজা চাইছি।'

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget