এক্সপ্লোর

Firhad Hakim: 'এই জয় আনন্দ, হইহই-এর নয়, দায়িত্বের জয়' ফল প্রকাশের আগে প্রত্যয়ী ফিরহাদ

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলায় ফিরবে তৃণমূল রবিবার সকালে এও স্পষ্ট করেছেন ফিরহাদ।

কলকাতা:  "এবারের জয় আনন্দের জয় নয়, হই হই করার জয় নয়, এবারের জয় দায়িত্বের, কর্তব্য়ের।" নির্বাচনের ফলাফল ঘোষণার দিন প্রত্যয়ী কলকাতা বন্দরের তৃণমূল (TMC) প্রার্থী ফিরহাদ হাকিম। তিনি জয় নিয়ে নিশ্চিত। তবে তাঁর কথায়, "কোনও টেনশন নেই, মানুষের হয়ে কাজ করেছি, মানুষ তাঁর মতামত দিয়েছে। আজ ফল পাব। আমার সরকারেরও চিন্তা নেই। ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে অন্যান্য রাজ্যে যে ভোট হয়, বাংলায় তা হবে না।" 

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলায় ক্ষমতায় ফিরবে তৃণমূল। রবিবার সকালে এও স্পষ্ট করেছেন ফিরহাদ। তাঁর কথায়, "জয় শুধুমাত্র আনন্দের জয় নয়, হই হই-এর জয় নয়, তার সঙ্গে এবার অনেক বাড়তি দায়িত্বে জড়িয়ে থাকবেন। সামনের রাস্তা খুবই খারাপ। পরিস্থিতি যা, তাতে আবার রাজ্যকে আগের জায়গায় ফেরাতে হবে।"

রবিবার সকালে এবিপি আনন্দকে তিনি বলেন, "হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, অনেক কাজ বাকি, আমি ইতিমধ্যেই জায়গায় জায়গায় ঘুরতে শুরু করেছি। কাজ করছি। গতকালও সেফ হোম, হাসপাতালগুলোতে ঘুরেছি। আরও সেফহোম কোথায় কোথায় বানানো যায় তা দেখা হচ্ছে। "

তবে মহামারী পরিস্থিতিতে রবিবার সকালেও হতাশার সুর শোনা গেল ফিরহাদের গলায়। জানালেন "এমনকি আমার নিকট অনেকেই মারা গিয়েছেন, যাঁরা আমায় ভোট দিয়েছিলেন তাঁদের অনেকেই আজ নেই। এই অবস্থায় আজ কোনও বিজয় মিছিল নয়, উল্লাসের মানসিকা আজ নেই।" 

উল্লেখ্য ইতিমধ্যেই প্রথম রাউন্ডের পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে। সাড়ে ৯টায় পাওয়া খবর অনুযায়ী কলকাতা বন্দরে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম।

উল্লেখ্য, আজ বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণা। কার দখলে থাকবে নীল বাড়ি? তৃতীয়বার ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল না কি প্রথমবার নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? আজই ভাগ্য বিচার। রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। গণনাকেন্দ্রগুলির বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভোট গণনার প্রস্তুতি। 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget