এক্সপ্লোর

Election News Update: রাস্তা আটকে বেধড়ক মারধরের অভিযোগ! খানাকুলে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত এলাকা

Election News: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল খানাকুলে। ঘটনায় দু'পক্ষের ৫ জন জখম হয়েছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • খানাকুলে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা, পাঁচজন আহত।
  • দুই তৃণমূল কর্মী মারধরের শিকার, হাসপাতাল ভর্তি।
  • বিজেপি প্রার্থী বিক্ষোভ দেখান, তৃণমূলের অভিযোগের তীর।
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণকে দায়ী করল বিজেপি।

বাপন সাঁতরা, খানাকুল: নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনীতির পারদ। একদিকে যেমন জোরকদমে চলছে প্রচার, তেমনই বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে হিংসার খবরও! আর এবার, তৃণমূল আর বিজেপির সংঘর্ষের খবর এল, খানাকুল থেকে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল খানাকুলে। ঘটনায় দু'পক্ষের ৫ জন জখম হয়েছে। খানাকুলের চিংড়া এলাকায় বুধবার রাতে এই ঘটনা ঘটে। যদিও এই ঘটনা, উভয়পক্ষই একে-অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে।

তৃণমূল-বিজেপির সংঘর্ষ

এই ঘটনা ঘটার পরেই বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অন্যদিকে, দোষীদের গ্রেফতার না করলে, তৃণমূল ও রাস্তায় নামার হুমকি দিয়েছে। বিজেপি যেমন অভিযোগ আঙুল তুলেছেন তৃণমূলের দিকে, তেমনই তৃণমূল ও এই ঘটনার জন্য অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূলের দিকেই। তৃণমূলের অভিযোগ, কুমারচক এলাকার বাসিন্দা, যাঁরা কি না আবার তৃণমূল কর্মীও, সেই দুই তৃণমূল কর্মী রাতে পার্টির কাজ সেরে বাড়ি ফিরছিলেন। রাস্তায় বিজেপি কর্মীরা তাঁদের পথ আটকে বেধড়ক মারধর করে। লাঠি বাঁশ নিয়ে চড়াও হয়।তাঁদের উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় হাসপাতালে যান। সেখান থেকে জখম দুই কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

অভিযোগের তীর একে অপরের দিকে

তৃণমূল প্রার্থীর অভিযোগ, খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ এই গুণ্ডামির নেতৃত্ব দিয়েছেন। প্রশাসন দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে প্রতিবাদে রাস্তায় নামা হবে, এমনই অভিযোগ তৃণমূলের। যদিও পাল্টা বিজেপির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে উস্কানিমূলক বক্তব্যের জেড়ে বিজেপির কর্মীদের উপর এই হামলা চালায় তৃণমূল। বিজেপির তিনজন কর্মী রাতে বাড়ি ফিরছিল। তখন তৃণমূলের দুষ্কৃতীরাই এই মারধরের ঘটনা ঘটিয়েছে। জখম কর্মীদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাতেই হাসপাতালে আসেন বিজেপি প্রার্থী। সেখান থেকে কর্মীদের নিয়ে থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান। 

নির্বাচনের আগে বিদ্যুৎহীন বুথ!

ঙ্গ ভোট প্রায় দোরগোড়ায়। আর এর মাঝে কলকাতার শতাধিক বুথ বিদ্যুৎহীন। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্যে। ভোটের আগে এমন তথ্য জানতে পেরে অবাক হন নির্বাচন কমিশনের আধিকারিকেরাও। নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। বিদ্যুৎহীন কলকাতার প্রায় ১০০-রও বেশি বুথ। শুধুমাত্র কলকাতা বন্দর এলাকাতেই ৫০টিরও বেশি বুথে বিদ্যুৎ নেই। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। পূর্বের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বুথে ভোট চলাকালীন অত্যাধুনিক ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। কিন্তু বিদ্যুৎ সংযোগ ছাড়া এই পরিষেবা সম্ভব নয়। তাই, অবিলম্বে এই সমস্যা সমাধান করতে ও বিদ্যুতের ব্যবস্থা করতে বলেছে কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget