এক্সপ্লোর

Bengal Election 2026 : 'কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারব অ্যাপে', চাঞ্চল্যকর বক্তব্যের ভিডিও ভাইরাল; গ্রেফতার তৃণমূল নেতা

TMC News : বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, বিধাননগর : ভোট-বঙ্গে নিত্যনতুন ঘটনা। এবার ভোটারদের 'হুমকি' দিয়ে গ্রেফতার হলেন তৃণমূল নেতা। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তৃণমূল নেতা দত্তাবাদের নির্মল দত্ত। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২৪ এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নির্মল দত্তের স্ত্রী আলো দত্ত বিধাননগরের কাউন্সিলর। এদিকে, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে জনৈক ব্যক্তিকে (বলা হচ্ছে, সেটি নির্মল দত্তর বক্তব্য। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ) বলতে শোনা যায়, আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক আছে। কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারব। এটুকু খেয়াল রাখবেন। অ্যাপ আছে। অ্যাপে দেখে নেব। কার কী আছে না আছে। পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে।

বিস্তারিত...

আজ নির্মল দত্তকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছিল। তলবের পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে বলা হয়, ECI-এর যে গাইড-লাইন রয়েছে, সেই অনুযায়ী নির্মল দত্তের একটি বক্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নির্মল দত্ত সুজিত বসুর সমর্থনে একটি জনসভা করছেন। সেই জনসভা থেকে ভোটার উদ্দেশে যে বক্তব্য রাখছেন, সেটা কার্যত হুমকির সুরে।

ভোটারদের গণতান্ত্রিক যে অধিকার রয়েছে, অর্থাৎ ভোটদানের পর গোপনীয়তা রক্ষা...সেটা নির্মল দত্তের বক্তব্যে লঙ্ঘন হচ্ছে তথা আইন-বিরুদ্ধ কাজ। এমনই অভিযোগ উঠেছে। এরপর আজ তৃণমূল নেতাকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিধাননগর আদালতে তাঁকে তোলা হয়। ২৪ এপ্রিল পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ হয়েছে । প্রসঙ্গত, তাঁর বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে।

দিনকয়েক আগে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের আরও এক নেতার বিরুদ্ধে। তৃণমূলকে ভোট না দিলে 'বউ-বাচ্চা' নিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার নিদান দেন তিনি। শুধু তা-ই নয়, তাঁর দাবি, তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে, আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে, তা হতে দেওয়া যাবে না। 'বেইমান'দের কোনও ভাবে ক্ষমা করবে না বলেও জানান। (Magrahat TMC Leader Threatens Voters)

মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা ভোটারদের হুমকি দেন। প্রকাশ্যে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা যায়, "এই বুথে ৭০০টা ভোট। ৭০০টাই জোড়াফুলে দিতে হবে। অন্য জায়গায় ভোট পড়ে যদি, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভোটের পর বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু থাকবে না বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে...বেইমানদের ২০২১ সালে ক্ষমা করেছি। এই ২০২৬-এ আর ক্ষমা করব না।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget