এক্সপ্লোর

Saugata Roy: লোকসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে সংশয়ের সুর সৌগতর গলায় !

TMC MP: সাম্প্রতিক সময়ে সৌগত রায়ের গলায় শোনা গেছে অন্য সুর। তৃণমূল কংগ্রেসে আদি-নব্য নিয়ে সরব হয়েছেন তিনি

কলকাতা : তৃণমূলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জল্পনা চলছে। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রথমে, লোকসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে সংশয়ের সুর শোনা গেল তাঁর গলায়। পাশাপাশি দল টিকিট দিলেও তিনি জিততে পারবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন বর্ষীয়ান এই রাজনীতিক। বৃহস্পতিবার বরানগর পুরসভার অনুষ্ঠানে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ।

সৌগতর রাজনৈতিক-জীবন-

ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক থেকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে ১৯৭৭ সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্যতম বর্ষীয়ান মুখ সৌগত রায়। পেট্রোলিয়াম ও কেমিক্যাল দফতরের প্রতি মন্ত্রকের দায়িত্ব সামলান। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের হয়ে রাজনৈতিক জীবনের নতুন লড়াই শুরু হয়। এরপর ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হন সৌগত। দীর্ঘ সংসদীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে রাজ্যের হয়ে দাবি জানিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ। এছাড়াও একাধিক দায়িত্ব ও পদ সামলেছেন তিনি। 

সাম্প্রতিক সময়ে সৌগত রায়ের গলায় শোনা গেছে অন্য সুর। তৃণমূল কংগ্রেসে আদি-নব্য নিয়ে সরব হয়েছেন তিনি। সম্প্রতি তিনি বলেন, ‘যাঁরা ২০০৯-এর আগে ছিলেন তাঁদের গুরুত্ব দিয়ে দলের সংগঠন করতে হবে। যাঁরা সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাঁদেরই প্রথম সারিতে থাকা উচিত।' এদিকে বর্তমান সময়ে তৃণমূলে সামনের সারিতে উঠে এসেছে অনেক মুখ। এই আবহে টিকিট পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে সৌগত বলেন, "আমার সাংসদ পদে ১৫ বছর পূর্ণ হতে চলল। এরপর কী হবে আমি জানি না। দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারব কি না, এগুলো সবই অনিশ্চয়তা। কিন্তু, আমি সবসময় মনে করি আমরা যা করি তা যেন মানুষ মনে রাখে। "

তাঁর এই মন্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "এরা যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁরা তো পদত্যাগ করতে জানেন না। মল আর মূত্র ছাড়া তৃণমূলের লোকেরা কিছুই ত্যাগ করবেন না। উনি গত কয়েক বছর ধরে যে ধরনের মন্তব্য করছেন তাতে ওঁর প্রতি আমার ভক্তি-শ্রদ্ধা কমেছে। উনি কখনো শাহজাহানদের সমর্থন করছেন, কখনো বোমা বানানোর কৌশল বানাচ্ছেন। এত জ্ঞানী মানুষ হওয়ার পরেও যদি টিকিট না দেয় তাহলে তো হতাশা আসবেই।"

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget