এক্সপ্লোর

TMC News: সোশ্যাল মিডিয়ায় ‘প্রাক্তন’ লেখা এড়ালেন মমতা, ইলন মাস্কের হস্তক্ষেপ চাইছেন নেটিজেনরা

Mamata Banerjee Social Media Bio: সোশ্যাল মিডিয়া বায়ো পাল্টালেও, প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ইস্তফা দিতে যাননি। হারও স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় এবার নিজের ‘পরিচয়’ বা বায়ো বদলে ফেললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিতেই মমতার ফেসবুক এবং X (সাবেক ট্যুইটার) বায়ো বদলে গেল। আর তাতেও রাজনৈতিক বার্তাই দেখছেন অনেকে। (Mamata Banerjee Social Media Bio)

শনিবার শুভেন্দুর শপথ ঘিরে যখন উত্তেজনায় ফুটছে শহর, সেই সময়ও, বেলা ১১টা পর্যন্তও মমতার ফেসবুক এবং X বায়োতে লেখা ছিল, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী’। এর কিছু ক্ষণ পরই ওই বায়ো বদলে যায়, শুভেন্দু শপথ নেওয়ার পর পরই। (TMC News)

আরও পড়ুন: ‘আজ প্রকৃত অর্থে স্বাধীনতা পেল বাংলা’, শুভেন্দু অধিকারী শপথ নিতে বললেন দীনেশ ত্রিবেদী

ফেসবুক এবং X হ্যান্ডলে মমতার নয়া বায়ো হল, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫, ১৬ এবং ১৭তম বিধানসভার)’। অত্যন্ত সচেতন ভাবেই মমতা মুখ্যমন্ত্রীর আগে ‘প্রাক্তন’ লেখেননি বলে মনে করা হচ্ছে। কারণ বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরই মমতা দাবি করেন, তাঁরা হারেননি। জোর করে হারানো হয়েছে। 


TMC News: সোশ্যাল মিডিয়ায় ‘প্রাক্তন’ লেখা এড়ালেন মমতা, ইলন মাস্কের হস্তক্ষেপ চাইছেন নেটিজেনরা

আরও পড়ুন: শপথ নিতেই শুভেন্দুর নামে নেমপ্লেট বসল, খোলা হল পার্থর ঘর, বড় পরিবর্তন বিধানসভাতেও

তবে X প্রোফাইলে নিজের মুখ্যমন্ত্রী পরিচয়ের আগে ‘প্রাক্তন’ না লেখায় নেটিজেনদের একাংশের রোষে পড়েছেন মমতা। সরাসরি X কর্ণধার ইলন মাস্কের হস্তক্ষেপ দাবি করছেন কেউ কেউ। মমতার বায়ো পাল্টে দেওয়ার দাবি উঠল যেমন, তেমনই তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করার দাবিও উঠল।

TMC News: সোশ্যাল মিডিয়ায় ‘প্রাক্তন’ লেখা এড়ালেন মমতা, ইলন মাস্কের হস্তক্ষেপ চাইছেন নেটিজেনরা

২০২৬ সালর বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল জয়ী হয়েছে ৮০ আসনে। তবে এই ফলাফল মানতে নারাজ মমতা। ফলঘোষণার একদিন পরই সাংবাদিক বৈঠক করে নির্বাচনের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে ভোট লুঠ করেছে, জোর করে তাঁদের হারানো হয়েছে বলে দাবি করেন। মমতা জানান, তাঁরা হারেননি, জোর করে হারানো হয়েছে। শুধু তাই নয়, রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দেননি। মমতার যুক্তি ছিল, তিনি জয়ী হলেও লোকভবনে যেতেন না।। আর জোর করে হারানো হয়েছে যেখানে, সেখানে ইস্তফা দিতে যাবেন না তিনি। তবে এদিন শুভেন্দু শপথ নেওয়ার পরই সোশ্যাল মিডিয়া বায়ো বদলে ফেলেন মমতা। সরাসরি 'প্রাক্তন' না লিখলেও, যেভাবে ১৫, ১৬ এবং ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছেন, তা পরাজয় স্বীকার করে নেওয়ার ইঙ্গিত বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Advertisement

ভিডিও

STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Malda News | বীরভূমের পর এবার মালদা। জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে উদ্ধার হলো কোটি কোটি নগদ টাকা ও সোনা | ABP ANANDA LIVE
Kunal Ghosh on Tulu Mondal News |
Tulu Mondal News | জালে টুলুর ম্যানেজার, সীতেশ প্রামাণিকের থেকে উদ্ধার ডায়েরি | ABP ANANDA LIVE
Agnimitra Paul on Tulu Monda' |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget