এক্সপ্লোর

West Bengal Assembly: শপথ নিতেই শুভেন্দুর নামে নেমপ্লেট বসল, খোলা হল পার্থর ঘর, বড় পরিবর্তন বিধানসভাতেও

Suvendu Adhikari: রাজ্যে পালাবদল ঘটার সঙ্গে সঙ্গে বিধানসভাতেও বড় বদল। বদলে যাওয়া চেহারা চোখে পড়ল।

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেই সঙ্গেই রাজ্য বিধানসভাতেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত ঘরের বাইরে গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট ছিল। আজ সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নেমপ্লেট বসানো হয়েছে। খোলা হয়েছে বাকি ঘরগুলিও। তবে নেমপ্লেটগুলো খালি এখনও। দফতর নির্ধারিত হলেই নেমপ্লেট বসবে সেখানে। (Suvendu Adhikari)

দেড় দশক পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল। বিধানসভা চত্বরে, ভিতর এবং বাইরের সজ্জা বদলে গিয়েছে অনেকটাই। করিডর হয়ে সোজা ঢুকলে মুখ্যমন্ত্রীর ঘর রয়েছে। গতকাল পর্যন্ত ওই ঘরের বাইরে মমতার নামে নেমপ্লেট ছিল। আজ ব্রিগেডে শুভেন্দু শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই, ওই ঘরের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নামে নেমপ্লেট বসানো হয়। অতীতে ওই ঘর থেকেই সব মুখ্যমন্ত্রীরা সরকার পরিচালনা করেছেন।  বিরোধী দলনেতা হিসেবে যে ঘরে এতদিন বসতেন শুভেন্দু, সেই ঘরের বাইরে থেকেও তাঁর নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে। (West Bengal Assembly)

আরও পড়ুন: ‘আজ প্রকৃত অর্থে স্বাধীনতা পেল বাংলা’, শুভেন্দু অধিকারী শপথ নিতে বললেন দীনেশ ত্রিবেদী

শুধু তাই নয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরটি দীর্ঘদিন বন্ধ ছিল। গতকাল তালা ভেঙে সেই ঘর পরিষ্কার করা হয়। মলয় ঘটক, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ফিরহাদ হাকিমরা যে ঘরগুলিতে বসতেন, সেগুলিও পরিষ্কার করা হয়েছে। বদলে ফেলা হয়েছে নেমপ্লেট।

আরও পড়ুন: 'বহু মানুষ তৃণমূল না হওয়ার জন্য বিনা কারণে কষ্ট পেয়েছেন', রাজ্যে প্রথমবার বিজেপির সরকার, কী বলছেন দিলীপ ঘোষ ?

বিধানসভার গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর, সর্বত্রই পরিবর্তন চোখে পড়ছে। অধিবেশন চলাকালীন বিধানসভার লবি একসময় গম গম করত। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যেখানে বসতেন, তার বাইরে তালা ঝুলছে। অন্য সব জায়গার মতো বদলে গিয়েছে বিধানসভার চেহারাও।

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী, বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। মমতা সরকার পরিচালনা করতেন নবান্ন থেকে। সেই নবান্নে বিজেপি যাবে না। মহাকরণ থেকে সরকার চালাতে চায় তারা। কিন্তু মহাকরণে মুখ্যমন্ত্রীর জন্য় নির্ধারিত ঘরটি এখনও প্রস্তুত করা যায়নি। ওই ঘর থেকে একসময় বুদ্ধদেব ভট্টাচার্য, এমনকি প্রাথমিক পর্বে মমতাও সরকার চালান। সেই ঘর যত দিন না প্রস্তুত হচ্ছে, ততদিন পর্যন্ত বিধানসভার বাইরে যে প্ল্যাটিনাম জুবিলি কক্ষ আছে, সেখান থেকেই মুখ্যমন্ত্রীর সচিবালয় কাজ করবে।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget