এক্সপ্লোর

Jano Garjon Sabha:'পাগড়ি পরে বলে পাঞ্জাবিদের কেন খালিস্তানি বলা হয়', জনগর্জন সভায় প্রশ্ন তৃণমূলনেত্রীর

TMC Supremo Mamata Banerjee:পাগড়ি পরে বলে পাঞ্জাবিদের কেন খালিস্তানি বলা হয়? মুসলিমদেরই বা পাকিস্তানি বলে কেন সম্বোধন করা হয়?' ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী।

কলকাতা: 'পাগড়ি পরে বলে পাঞ্জাবিদের (Pujnabi Or Khalistani Controversy) কেন খালিস্তানি বলা হয়? মুসলিমদেরই বা পাকিস্তানি বলে কেন সম্বোধন করা হয়?' ব্রিগেডের জনগর্জন সভা (Jano Garjon Sabha) থেকে প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী। নাম না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটা বুঝতে পেরেছেন অনেকেই। গত ফেব্রুয়ারিতে, শুভেন্দু অধিকারীর সন্দেশখালি অভিযানের সময় ধামাখালিতে একজন কর্তব্যরত শিখ আইপিএস অফিসারকে 'খালিস্তানি' বলে সম্বোধন করার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। কলকাতার শিখ সম্প্রদায়ভুক্ত লোকজন দফায় দফায় বিক্ষোভ দেখান। আজ 'জনগর্জন সভা' থেকে সেই ঘটনার দিকেই ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী, ধারণা ওয়াকিবহাল মহলের। 

মুখ্যমন্ত্রী যা বললেন...
'আমি দেখেছি, রাষ্ট্রপুঞ্জেও তাঁরা যখন ডিউটিতে যান, তখনও মাথায় পাগড়ি পরেন, গ্রন্থসাহেব নিয়ে যান। শিখ ব্রিগেড কি নেই? তা হলে কেন পাগড়ি পরে বলেই পাঞ্জাবিদের কেন খালিস্তানি বলা হয়? মুসলিমদেরই বা পাকিস্তানি বলে কেন সম্বোধন করা হয়?', প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে দলিত, আদিবাসী, জনজাতিভুক্ত মানুষদের উপর অত্যাচারের অভিযোগও আনেন। মণিপুরের প্রসঙ্গও এদিন এসেছে তৃণমূলনেত্রীর সমালোচনায়। বলেন, 'বাংলায় কিছু না হতেই লোক চলে আসে। কিন্তু মণিপুর যখন জ্বলছিল তখন কী হচ্ছিল? তখন বিজেপির কী হয়েছিল? বিজেপির কত জন নেতা সেখানে গিয়েছিলেন? নগ্ন মহিলাদের কারা সাহায্য করেছিলেন?' 
এদিনের সভায় মমতার আক্রমণের মূল নিশানা ছিল গেরুয়া শিবির-ই। কখনও বিভেদের রাজনীতি, কখনও আবার কেন্দ্রীয় প্রকল্পকে বাংলাকে বঞ্চনার অভিযোগ-নানা ইস্যুতে সরব হতে শোনা যায় তাঁকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, লোকসভা ভোটের ঠিক মুখে ব্রিগেডে জনগর্জন সভা থেকে এমন চড়া সুরে আক্রমণ করে কার্যত বিরোধী-আক্রমণের সুর বেঁধে দিতে চাইলেন তৃণমূলনেত্রী। একই সঙ্গে রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেও একটা 'চমক' দিয়ে দেন তিনি। এদিনের সভার পর আরও একটি বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছেন তাঁরা। এ রাজ্যে যে 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যতের অপেক্ষায় না থেকে একলাই বিজেপিকে একহাত নেওয়ার পথে হাঁটার মতো প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, জনগর্জন সভা থেকে সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। 
ঘটনা হল, বিজেপি-বিরোধী এই জোটের সমীকরণ বাংলায় ঠিক কী চেহারা নেবে, তা নিয়ে নানারকম জল্পনা ছিল। কিন্তু এদিনের সভা থেকে স্পষ্ট, বাংলায় অন্তত একাই লড়ছে তারা।

আরও পড়ুন:বাংলায় আসার আগে রাত ৩টে অবধি ম্যারাথন মিটিং মোদির, হল কি প্রার্থীতালিকা চূড়ান্ত ?

 

 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget