এক্সপ্লোর

Panchayat Poll 2023: সভায় না যাওয়ায় সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী

Malda News: পঞ্চায়েত ভোটের আর এক সপ্তাহ বাকি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েনের মাঝেই জেলায় জেলায় বেলাগাম সন্ত্রাস।

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে সিপিএম কর্মীকে জোর করে তৃণমূলের সভায় নিয়ে যাওয়ার চেষ্টা, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ দেখান বাম কর্মী, সমর্থকরা। হামলা-যোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।                       

আক্রান্ত সিপিএম কর্মী: পঞ্চায়েত ভোটের আর এক সপ্তাহ বাকি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েনের মাঝেই জেলায় জেলায় বেলাগাম সন্ত্রাস। কোথাও প্রার্থীকে নিশানা, কোথাও বিরোধীদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মী মজিবুল রহমানের অভিযোগ, শুক্রবার রাতে তাঁকে জোর করে বুথ কমিটির সভায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। যাবেন না বলায়, শুরু হয় মারধর। অভিযোগের তির হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী মকরম আলির দিকে। আক্রান্ত সিপিএম কর্মীর অভিযোগ, “TMC-র প্রার্থী স্বপন আমাকে মারল।ওরা TMC-র মিটিংয়ে নিয়ে যেতে যাচ্ছিল। যাইনি তাই মারল।’’

প্রতিবাদে রাতেই এলাকায় বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। যদিও সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ মানতেই চাননি অভিযুক্ত তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, “সিপিএম যখন হালে পানি পাচ্ছে না।অশান্তি তৈরির চেষ্টা।আমাদের মিটিংয়ে সিপিএমের লোক এসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে।’’ আক্রান্ত সিপিএম কর্মী হরিশ্চন্দ্রপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এই ঘটনায় তৃণমূল প্রার্থী-সহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।                            

মনোনয়ন পর্বে লাগাম ছাড়া সন্ত্রাসের ছবি দেখেছে বাংলা। পূর্ব বর্ধমানের বড়শূল থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বামেরা। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের ভাতারে প্রচারে গিয়েছিলেন সিপিএমের যুব সংগঠন DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখান থেকেই হুঁশিয়ারি শোনা যায় মীনাক্ষীর গলায়।তিনি বলেন, “পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে নমিনেশন করেছি আমরা? কাদের দমে নমিনেশন করেছি? মানুষ। মানুষের দমে। তাই যদি কেউ বেগড়বাই করতে আসে, তাহলে চাঁদি ফাটিয়েই বাড়ি যেতে হবে। এর অন্যথা হবে না।’’                            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget