এক্সপ্লোর

Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

Monsoon: বর্ষার মরশুমে কীভাবে নিজের আদরের পোষ্যের যত্ন নেবেন তার জন্য রইল সহজ কিছু টিপস।

Pet Care in Monsoon: বর্ষার মরশুমে (Rainy Season) ভীষণ ভাবে যত্নের প্রয়োজন আপনার পোষ্যের (Pets)। স্যাঁতেস্যাঁতে আবহাওয়ায় ওদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই মরশুমের শুরুতেই পশু চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন। আপনার সাধের পোষ্য কী খাবে, কী খাবে না- এই ব্যাপারে জেনে নেওয়া প্রয়োজন আগেভাগেই। এছাড়াও বর্ষার মরশুমে কীভাবে নিজের আদরের পোষ্যের যত্ন নেবেন তার জন্য রইল সহজ কিছু টিপস।

নজর থাকুক হাইজিনের দিকে

বৃষ্টির মরশুমে পোষ্যদের হাইজিনের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে নিয়মিত ভাবে পোষ্যদের লোম ব্রাশ দিয়ে আঁচড়ে পরিষ্কার করে রাখতে হবে। পোষ্যদের দেহে বা লোমের মধ্যে কোনও পোকা দেখলে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এছাড়াও ওদের নখ কেটে পরিষ্কার করে দিতে হবে। থাবা পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। বর্ষার মরশুমে যেমন নিজের ত্বক, চুলের পরিচর্যা করেন, স্বাস্থ্যের খেয়াল রাখেন, তেমনই যত্ন নেওয়া প্রয়োজন আদরের পোষ্যদের। 

ভেজা লোম পোষ্যদের জন্য মারাত্মক

বৃষ্টি হচ্ছে এমন সময়ে কোনওভাবেই পোষ্যদের বাড়ির বাইরে রাখবেন না। ভিজে গেলে পোষ্যদের (কুকুর হোক বা বিড়াল) অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি কোনও ভাবে আপনার পোষ্য বৃষ্টিতে ভিজে যায় তাহলে সকাল আগে শুকনো নরম কাপড় বা তোয়ালে দিয়ে ওদের গা মুছে পরিষ্কার করে নিতে হবে। কারণ ভেজা লোম থেকে ওদের বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। সঠিকভাবে খেয়াল না রাখলে অসুস্থ হয়ে যেতে পারে তারা। তাই ঠিকঠাক নিয়মে দেখভাল প্রয়োজন।

পোষ্যকে সময় দিন, নাহলে মনখারাপ ওদের সঙ্গী হবে

বৃষ্টির সময়ে পোষ্যদের বাড়ির বাইরে বের করবেন না। তাই বলে ঘরবন্দি করে রাখা চলবে না। এর ফলে পোষ্যদের মনখারাপ হয়। তাই ওদের সঙ্গে একটু খেলাধুলো করতে হবে। ওদের জন্য আরামদায়ক এবং স্বস্তির পরিবেশ রাখতে হবে। বর্ষার মরশুমে নির্দিষ্ট সময়ান্তরে পোষ্যদের পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। পোষ্যদের খাওয়া-দাওয়া, স্বাস্থ্য নিয়ে আলোচনা করা প্রয়োজন।

ঠান্ডা লাগা থেকে পোষ্যদের রক্ষা করা প্রয়োজন

বর্ষার দিনে আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তাই স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে। তাই পোষ্যদের যেখানে রাখবেন সেখানে একটু উষ্ণতার ছোঁয়া থাকা প্রয়োজন। পোষ্যদের গায়ে হাল্কা চাদর, নরম কাপড় দিয়ে রাখতে পারেন। মূলত বর্ষার দিনে পোষ্যদের যাতে ঠান্ডা না লাগে সেই জন্যই তাদের বসার এবং শোয়ার জায়গা আরামদায়ক হওয়া প্রয়োজন। ঘুমনোর সময় ওদের গায়ে হাল্কা কোনও চাদরজাতীয় জিনিস রাখার পাশাপাশি পোষ্যদের বসার জায়গাও আরামদায়ক হওয়া প্রয়োজন। 

আরও পড়ুন- চড়চড় করে বাড়ছে টমেটোর দাম, রান্নায় পরিবর্ত হিসেবে কী কী ব্যবহার করতে পারেন?

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ১: বিচারব্য়বস্থাকে বেলাগাম আক্রমণ করায় অভিষেককে তুলোধনা হাইকোর্টের
Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget