এক্সপ্লোর

Panchayat Election 2023: নির্দল হয়ে দাঁড়ানোর শাস্তি, ৫৬ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল

দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড একঝাঁক তৃণমূল নেতা । নদিয়ার ২১, দক্ষিণ দিনাজপুরের ১৭ ও মুর্শিদাবাদের ১০ জন সাসপেন্ড। 

কলকাতা: দলীয় প্রার্থীকে না মেনে নির্দল হয়ে দাঁড়ানোর শাস্তি। পঞ্চায়েত ভোটের মুখে ৫৬ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড একঝাঁক তৃণমূল নেতা। নদিয়ার ২১, দক্ষিণ দিনাজপুরের ১৭ ও মুর্শিদাবাদের ১০ জন সাসপেন্ড। 

অন্যদিকে দলের নির্দেশে সিপিএম প্রার্থী ভাইয়ের মনোনয়ন প্রত্যাহার করাতে না পারায়, তৃণমূল থেকে বহি্কৃত আইএনটিটিইউসি নেতা।এই অভিযোগেই বহিষকৃত বাগদা পূর্বের আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি গণেশ ঘোষকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দলের নেতাদের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দেওয়ার অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। গোঁজ প্রার্থীদের ৭২ ঘণ্টার মধ্যে লিফলেট বিলি করে ভোটে না লড়ার কথা জানানোর নির্দেশ দেন বাগদার তৃণমূল বিধায়ক। বিজেপির কটাক্ষ, ভোটে জিতলে এই বিক্ষুব্ধরাই শাসকদলের গলার মালা হয়ে যাবে। 

বাঁকুড়াতেও চরমে তৃণমূলের কোন্দল! প্রকাশ্য সভামঞ্চে গতকাল গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধানকে বহিষ্কার করেন তৃণমূলের ব্লক সভাপতি। পঞ্চায়েত ভোটে দলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন বিদায়ী প্রধান চঞ্চল নায়েক। তার জেরেই দল থেকে বহিষ্কার বলে দাবি তৃণমূলের ব্লক সভাপতি হৃদয় মাধব দুবের। একের পর এক বহিষ্কারে তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে। কটাক্ষ করেছে বিজেপি।


পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই, কখনও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, বিরোধী প্রার্থীদের বাড়ি ভাঙচুর, বাড়িতে সাদা কাপড়ের থান পাঠিয়ে হুমকির পর এবার, বাঁশ দিয়ে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

দাঁতন ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থী কাকলি পাত্র এবং তাঁর স্বামী-পুত্রকেও বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।  দাঁতনের বিজেপি প্রার্থী কাকলি পাত্রের কথায়, আমাকে তৃণমূলের লোক মেরেছে। আমি মন্দিরে গেছিলাম পুজো জিতে। আমার ছেলে কাজ করতে গেছিল। আমার স্বামী চা খেতে এসেছিল দোকানে। আমার স্বামীকে মারছে, আমার ছেলেকে মারছে। আমি প্রার্থী দাঁড়িয়েছি বিজেপি থেকে, আমাকে মার্ডার করবে প্ল্যান ছিল।

যদিও, বিজেপির ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলছেন, কেশরম্ভায় শক্তিশালী বিজেপি। আমাদের লোক মারতে যাবে কেন। এবং যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে তো প্রমাণিত হয়নি যে তৃণমূলের ঝান্ডা নিয়ে মারতে ছুটে যাচ্ছে। কে করেছে তৃণমূলের ছাপ নেই ব্যক্তিগত কারণ হতে পারে আর সেটাকে রাজনীতির রং দিচ্ছে বিজেপি।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষ বলছেন, বহু প্রার্থী এখনও ভয়ে বাড়ির বাইরে। সব জায়গায় প্রায় ৯০ শতাংশ প্রার্থী দিয়েছি। ওরা সেটা সহ্য করতে পারছে না। এক দু জায়গায় ঝামেলা করে ভাবছে ভয় দেখাবে সেটা হবে না। পার্টি এবার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে।

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। পঞ্চায়েত ভোটের দিন যত এগোচ্ছে, ততই বিরোধীদের ওপর নেমে আসছে আক্রমণ। সবক্ষেত্রেই অভিযোগ উঠছে শাসকদলের দিকে। যদিও, তারা অভিযোগ অস্বীকার করেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget