এক্সপ্লোর

WB Election 2021: নন্দীগ্রামে ফের তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু

এখনও এব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে ফের তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু। নন্দীগ্রামের আসাদতলায় শুভেন্দুর গাড়িতে চড়াও। বাধা দিলে পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের ধস্তাধস্তি। এখনও এব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

মাঝে আর মাত্র দুদিন। তারপর দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর এই দফায় নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে ভোটগ্রহণ। তার আগেই উত্তেজনা ছড়াল শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে। আজ সোমবার আসাদতলায় একটি নির্বাচনী সভা করতে গিয়েছিলেন শুভেন্দু। সভা সেরে বেরনোর পর কিছুটা এগতেই রাস্তায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় সেটি একটি পাড়া এলাকা। সরু গলির মধ্যে দিয়েই শুভেন্দুর কনভয় যাচ্ছিল। তখনই দু’ দিক থেকে বিক্ষোভকারীরা কনভয় আটকানোর চেষ্টা করেন। 

এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাই রয়েছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে। কারণ বিক্ষোভকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকাও দেখা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাঁদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভেন্দু অধিকারীর গাড়ি এবং গোটা কনভয় সেখান থেকে বার করে নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ কর্মীরা।

নন্দীগ্রামে সম্মুখসমরে মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী। লাগাতার প্রচার। এ পাড়ায় মমতা, তো ওপাড়ায় শুভেন্দু। একজন চড়া রোদ্দুরে হুইলচেয়ারে আট কিলোমিটার মিছিলে। পাড়ায়-পাড়ায়, গলিতে গলিতে। অপরজন পুরনো ভঙ্গীতে কখনও মোটরবাইকের পেছনে চেপে। কখনও গাড়িতে। কখনও আবার হেঁটেই প্রচারে ঝাঁপিয়েছেন।

অন্যদিকে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা করেছেন শুভেন্দু অধিকারীকে। পাল্টা কটাক্ষের সুর বিজেপির গলায়। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের সময় তুই আমার পা জখম করেছিস। আমি চেপে গেছি ভদ্রতা করে। আজও আমায় পা ভাঙা নিয়ে হুইলচেয়ারে বসে মিটিং করতে হচ্ছে। তোমার নির্দেশ ছাড়া এ সব হতে পারে না। কোনও নন্দীগ্রামের লোক এ সব করতে পারে না। বহিরাগত গুন্ডাদের দিয়ে এ সব করিয়েছ তুমি।’

পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মাননীয়া বলছে আগে সিপিএম মারত, এখন বিজেপি মারছে মিথ্যা কথা বলছে। কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, মমতা বুঝে গেছেন, আর কিছু বাঁচানো যাবে না। তাই নন্দীগ্রামে শেষরক্ষা করতে এসেছেন। শুভেন্দু ওখানকার নেতা। দিদিমণি বহিরাগত। 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget