এক্সপ্লোর

Dilip Ghosh Press Conference: ২৪ ঘণ্টায় ৬ জন বিজেপি কর্মীর মৃত্যু, ভোট পরবর্তী হিংসার অভিযোগ দিলীপের

ভোটের ফলপ্রকাশের পর ৬ জন মারা গেছে, শতাধিক বাড়ি ভাঙচুর হয়েছে, সাংবাদিক বৈঠকে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

কলকাতা: বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে। অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাঁর অভিযোগ, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ভোটের ফলপ্রকাশের পর ৬ জন মারা গেছে, শতাধিক বাড়ি ভাঙচুর হয়েছে, সাংবাদিক বৈঠকে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

নির্বাচনের ফল ঘোষণার আগেই সারা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁর। দিলীপ ঘোষ বলে, “যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাঁদের উৎসাহে সমাজ বিরোধীরা এবং পার্টির কর্মীরা সম্মলিতভাবে আমাদের পার্টির কর্মীদের বাড়ি দোকান সব জায়গায় আক্রমণ শুরু করেছে। পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বললে বলছে আমরা কী করব।“

দিলীপ ঘোষের অভিযোগ, জগদ্দলের বুথে কর্মীরা মাকে খুন করা হয়েছে। তিনি বলেন, ওই বুথ কর্মীর উপর অত্যচার করা হচ্ছিল। তাঁকে বাঁচাতে মারা গিয়েছেন তাঁর মা। অন্যদিকে রানাঘাটে বেলেঘাটা, সোনারপুরেও বিজেপি কর্মীদের পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ তাঁর।

টার্গেট ছিল ২০০ আসন জয়। কিন্তু বিজেপিকে থামতে হল ১০০-র আগেই! পদ্ম নয়, শেষপর্যন্ত জোড়াফুলেই ঢাকল বাংলা। হ্যাটট্রিক করে নবান্নে প্রবেশের পথ পাকা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে বাংলা দখলকে কার্যত পাখির চোখ করে ভোটে নামা বিজেপিকে ফিরতে হল খালি হাতেই। 

২০১১ সালে বিজেপি রাজ্যে একটি আসনও জিততে পারেনি। ২০১৬-য় তারা তিনটি বিধানসভা আসনে জেতে। ২০১৯-এর লোকসভা ভোটে বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, বিজেপি এগিয়ে ছিল ১২১টি আসনে। কিন্তু, ডবল ইঞ্জিনের সরকার তো দূরের কথা, দু’বছর আগের ফল থেকে আরও কমে গিয়ে, দু’অঙ্কের নিচে নেমে ৭৬-এ থামল তারা।

এদিকে আজই রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনারকে ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। রাজ্য পুলিশের ডিজি জগমোহন এবং কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্রকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির ঘটনা ঘটেছে এবং তা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন বলেও ট্যুইটারে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget