এক্সপ্লোর

WB Election 2021: ভোটের বাংলায় বারুদের গর্জন, বাড়ির উঠোনে বিস্ফোরণ

কীসের থেকে এই বিস্ফোরণ? কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল?  ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল কি না? তার তদন্ত চলছে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ।

কমলকৃষ্ণ দে, গলসি: পূর্ব বর্ধমানের গলসিতে গেরস্থ বাড়ির উঠোনে বিস্ফোরণ। তীব্র শব্দে কাঁপল আটপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা। ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কীভাবে বিস্ফোরণ? শুরু হয়েছে তার তদন্ত। এই ঘটনায় রাজনৈতিক তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল।

বাংলার ভোটে ফের বারুদের গর্জন। গ্রামে গেরস্থ বাড়ির উঠোনে জোরাল বিস্ফোরণ হয় ৷ তীব্র শব্দে কাঁপল পূর্ব বর্ধমানের গলসির আটপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা ৷ গলসির আটপাড়ায় জনৈক ফটিক শেখের বাড়ি। বাড়ির উঠোনের পাশেই রয়েছে একটি পুকুর। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত নটা নাগাদ পুকুরপাড় লাগোয়া উঠোনে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘বসেছিলাম। প্রচণ্ড জোরে আওয়াজ। বিস্ফোরণের কারণে আতঙ্কে আছি ৷’’

গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিক ফটিক শেখকে গ্রেফতার করে।  কীসের থেকে এই বিস্ফোরণ? কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল?  ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল কি না? তার তদন্ত চলছে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ। আটপাড়া গ্রামে চলছে টহল। কয়েক মাস আগে ফটিক শেখের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে একটি শিশুশিক্ষাকেন্দ্রের পরিত্যক্ত শৌচাগারে বিস্ফোরণ হয় ৷ ওই বিস্ফোরণে পরিত্যক্ত শৌচাগারের ছাদ উড়ে যায় ৷ তখনও বোমা মজুতের অভিযোগ উঠেছিল ৷ ফটিক শেখের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বর্ধমান সদর সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি রমন শর্মা বলেন, ‘‘ফটিক শেখ তৃণমূল কর্মী। ভোটে সন্ত্রাস চালাতেই তাকে দিয়ে বোমা মজুত করছে শাসকদল। এর আগে স্কুলে বিস্ফোরণ। বারবার অভিযোগ করতে হচ্ছে। বোমা মজুত হচ্ছে এলাকায় ৷’’পূর্ব বর্ধমানের জেলা তৃণমূলের সহ সভাপতি জাকির হোসেন বলেন, ‘‘এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূল সমর্থক হলেও হতে পারে, তবে জানা নেই। আমাদের সন্ত্রাস করতে হয় না। উন্নয়ন দিয়েই ভোট হবে।’’

গত ২২ মার্চ এই পূর্ব বর্ধমান জেলাতেই রসিকপুরের সুভাষপল্লিতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়। তার ১৩ দিনের মাথায় এবার গলসিতে বিস্ফোরণ। আগামী ২২ এপ্রিল গলসি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget