এক্সপ্লোর

WB Election 2021:করোনা নিয়েই প্রচার করেছেন হাওড়ার এক বিজেপি প্রার্থী, দাবি মমতার

তেহট্টের জনসভায় ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।ভাষণের শুরুতেই তিনি বলেছেন,  প্রচারের দিন কমিয়েছে নির্বাচন কমিশন।  তিনি বলেছেন, এবারের নির্বাচন বাংলার মর্যাদা রক্ষার নির্বাচন। বাংলার ভাষা ও সংস্কৃতির রক্ষার নির্বাচন। দিল্লির নেতারা আসছে বহিরাগত গুণ্ডাদের নিয়ে। বহিরাগতরা আসছে, করোনা  করোনা ছাড়াচ্ছে।

নদিয়া:  তেহট্টের জনসভায় ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।ভাষণের শুরুতেই তিনি বলেছেন,  'প্রচারের দিন কমিয়েছে নির্বাচন কমিশন।  তিনি বলেছেন, এবারের নির্বাচন বাংলার মর্যাদা রক্ষার নির্বাচন। বাংলার ভাষা ও সংস্কৃতির রক্ষার নির্বাচন। দিল্লির নেতারা আসছে বহিরাগত গুণ্ডাদের নিয়ে। বহিরাগতরা আসছে, করোনা  করোনা ছাড়াচ্ছে'। তৃণমূল নেত্রী বলেছেন, হাওড়ার এক বিজেপি প্রার্থী করোনা নিয়েই বাড়ি বাড়ি প্রচার করেছেন।

মমতা বলেছেন, করোনা কারুর হতেই পারে। কিন্তু আক্রান্ত হলে চিকিৎসা করাতে হবে। হোম আইসোলেশনে থাকতে হবে। তৃণমূুল প্রার্থীরও করোনা হয়েছে। কিন্তু তিনি বাড়িতেই রয়েছেন। তাঁর কাজ করে দিচ্ছে দলের কর্মীরা। তাঁর অভিযোগ, হাওড়ার ওই বিজেপি প্রার্থী নিয়ম মানেননি। করোনা নিয়েই বাড়ি বাড়ি ভোটের প্রচার করেছেন।

তিনি আরও বলেছেন, আমি বাকি দফাগুলির ভোট এক দফায় করার দাবি জানিয়েছিলাম।  কিন্তু কমিশন তা করেনি। বিজেপির কথা শুনে ভোটের দফা না কমিয়ে প্রচারের সময় কমিয়ে দিয়েছে। ভোটের দফা কমালে এভাবে করোনা ছড়াত না।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই করোনা নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিনও বলেছেন, বিজেপি বহিরাগতদের নিয়ে আসছে। তারা রাজ্যে করোনা ছড়াচ্ছে।

মমতা বলেছেন, প্রধানমন্ত্রীর সভার প্যান্ডেল করতে বাইরে থেকে লোকজন আনা হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক আনা হচ্ছে। তাদের মাধ্যমে রাজ্যে করোনা ছড়াচ্ছে।

তিনি বলেছেন, এর আগে পাঁচ-ছয় মাস রাজ্যে করোনা ছিল না। তখন টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিলাম। বলেছিলাম, রাজ্য ইঞ্জেকশন কিনে নেবে এবং নিখরচায় রাজ্যের মানুষকে তা দেবে। কিন্তু সেই অনুমতি কেন্দ্র দেয়নি।

মমতা বলেছেন, এখন তো ওষুধও দিচ্ছে না কেন্দ্র। বিভিন্ন রাজ্য়ই এই অভিযোগ করছে। 

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'আগে বলেছিলেন ১৫ লক্ষ করে টাকা দেব। ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়ে কাউকে একটা পয়সা দেয়নি। এখন রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছে। বিনা পয়সায় চাল দেব। আর এক হাজার টাকার গ্যাসে তা ফোটাবেন! আগে বিজেপিকে ফুটিয়ে দিন'।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget