এক্সপ্লোর

WB Election 2021 : আবার এক প্রার্থীর মৃত্যু করোনায়, এবার জঙ্গিপুরে

এর আগে করোনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের।

জঙ্গিপুর : করোনায় আরও এক প্রার্থীর মৃত্যু। মারা গেলেন জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। আজ বিকেলে বহরমপুরের কোভিড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বাহাত্তর বছর বয়স হয়েছিল তাঁর। অসুস্থ ছিলেন। গত পাঁচই এপ্রিল কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে ভোটের সময় দুজন প্রার্থী করোনার বলি হলেন। এর আগে করোনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় রেজাউল হককে প্রথমে জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। গতকাল ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

বিধানসভা নির্বাচনপর্বে করোনায় আক্রান্ত হয়েছেন গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি। দিন তিনেক আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। এদিন আরও এক প্রার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হলেন- চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তাঁর অবস্থা স্থিতিশীল। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন।

দেশের পাশাপাশি রাজ্যেও করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৬ হাজার ৯১০ জন। সক্রিয় আক্রান্তের  সংখ্যা ৪১ হাজার ৪৭ জন । এপর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৬ লাখ ৪৩ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এপর্যন্ত রাজ্যে মোট মৃত ১০ হাজার ৫০৬ জন। সুস্থতার হার ৯১.৯৯%।

এই ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিতে রাজ্যে বাকি দফাগুলিতে কীভাবে ভোট করা সম্ভব তা নিয়ে আজ নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠক হয়। রাজনৈতিক দলগুলির সমাবেশে কোভিড বিধি মানা হচ্ছে না। ফলে, করোনা পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। যদিও এরপরও সমাবেশে লাগাম টানা সম্ভব কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে সর্বদলীয় বৈঠকের পর কমিশন ভোটের দফা কমিয়ে আনার ব্যাপারে কোনও পদক্ষেপ নেয় কি না সেদিকে তাকিয়ে সব মহল।  
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget