এক্সপ্লোর

WB Election 2021: মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনে নালিশ তৃণমূলের

নির্বাচনী বিধি লঙ্ঘন করে পরোক্ষে বিদেশ থেকে নিজের দলের হয়ে প্রচার বলে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের।

কলকাতা: এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল। কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে কমিশনকে চিঠি দিয়েছেন ডেরেক ও’ ব্রায়েন। কমিশনকে দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি। সরকারি সফর ছাড়াও ২৭ মার্চ কালী মন্দিরে পুজো দেন। তারপর বক্তব্য রাখেন। কেন তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে সঙ্গে নিলেন? তৃণমূল কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের কেউ আমন্ত্রিত হননি কেন? সেই প্রশ্নও তোলা হয়েছে। নির্বাচনী বিধি লঙ্ঘন করে পরোক্ষে বিদেশ থেকে নিজের দলের হয়ে প্রচার বলে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের।

করোনাকালে প্রায় ১৫ মাস পর, গত সপ্তাহে বিদেশ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’ দিনের সফরে শনিবার বাংলাদেশ রওনা দেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকায় পৌঁছন মোদি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মুক্তির ৫০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দুদিনের বাংলাদেশ সফরে যান নরেন্দ্র মোদির। বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি। করোনা ভ্যাকসিনের ১০ লক্ষ ডোজ সঙ্গে নিয়ে যান ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু এই বাংলাদেশ সফর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

উল্লেখ্য, গত শনিবার খড়গপুরে নির্বাচনী জনসভা থেকে মোদির বাংলাদেশ সফর নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে বাংলায় ভোট চলছে, কিন্তু উনি বাংলাদেশে গিয়ে বাংলার ভোটের বিষয়ে কথা বলছেন। ওই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়  অভিযোগ করেন, ২০১৯ সালের লোকসভা ভোটে ফিরদৌস নামে বাংলাদেশের এক অভিনেতা তৃণমূলের মিছিলে যোগ দিয়েছিল। বাংলাদেশ সরকারকে বলে তাঁর ভিসা বাতিল করায় বিজেপি। 



সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget