এক্সপ্লোর

“নতুন সরকার হলে আরও বড় চোরদের জেলে ঢোকানো হবে”, মোদির সুরে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: রাজ্যের সবকটি আসনে বিজেপিকে জেতানোর আবেদন জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এই ভোট শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর ভোট নয়। এই বার ৪০০ পার করতে হবে।

ময়না: কয়েকদিন আগে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কথা প্রসঙ্গে বলেছিলেন, “নতুন সরকার গঠন হলে পশ্চিমবঙ্গের আরও বড় দুর্নীতিবাজ যারা গরিব মানুষের টাকা লুট করেছে তাদের গ্রেফতার করবেন।” সোমবার সেই একসুরে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (WB CM Mamata Banerjee) হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (WB LoP Suvendu Adhikari)। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)-এর বিরুদ্ধে অপপ্রচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ময়না বিধানসভার সালিকা ধনিচকে জনসভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ‘বিজয় সংকল্প’ নামে ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ও মমতাকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, "সিএএ-র বিরুদ্ধে অপপ্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনি জেনে রাখুন, অনেক চোর ভিতরে ঢুকেছে, আরও ঢুকবে। মোদি বলেছেন, নতুন সরকার হলে আরও বড় চোরদের জেলে ঢোকাবেন। কেউ পার পাবে না।”

তৃণমূলের শাসনকালে রাজ্যে কোনও কাজ হয়নি বলে অভিযোগ করে শুভেন্দু আরও বলেন, “তৃণমূল জমানায় শুধুই ভাষণ দেওয়া হচ্ছে। একটা কোনও কাজ নেই। এই রাজ্যে কারও কোনও কাজ নেই। তাই বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে মানুষকে। বাংলায় ৭২ লক্ষ ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী, তাও কেন কাঁচা বাড়ি রয়েছে? আসলে কয়লা, বালি, পাথর চোর এই তৃণমূল সরকারকে সরাতে এদের হারাতেই হবে। না হলে রাজ্যের মানুষ হাল আরও খারাপ হবে। সন্দেশখালিতে যেভাবে মা-দিদি-বোনেদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার হয়েছে। সেখানকার সাধারণ মানুষের জমি লুঠ, ভোট লুঠ ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তার বদলা হবে না। আপনারা কি বলেন সন্দেশখালির বদলা হবে না? তবে সন্দেশখালি এখন ফাঁকা হয়ে গেছে।” 

বিজেপি কোনও ধর্মের বিরোধী নয় বলে দাবি জানিয়ে বিরোধী দলনেতা বলেন, “শান্তিপূর্ণভাবে রাম মন্দির পাবেন, কখনও ভেবেছিলেন ? বিজেপি কোনও ধর্ম বা সম্প্রদায়ের বিরোধী নয়, বিজেপি আসলে গুন্ডা বিরোধী।”

রাজ্যের সবকটি আসনে বিজেপিকে জেতানোর আবেদন জানিয়ে তিনি বলেন, “এই ভোট শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর ভোট নয়। এই বার ৪০০ পার করতে হবে। তাই সব জায়গায় বিজেপি প্রার্থীদের ভোট দিন। আর এখানে তো এবার ছক্কা হাঁকাব। দেড় লক্ষ মার্জিন হবেই, আপনারা একটু চেষ্টা করলে ২ লক্ষও হতে পারে। তবে নজর রাখবেন সায়নকে কিন্তু সিপিএম এখানে দাঁড় করিয়েছে ভোট কাটার জন্য। যাতে তৃণমূলের সুবিধা হয়।”  

আরও পড়ুন: Abhishek Banerjee:আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget