এক্সপ্লোর

West Bengal Weather: ভোটের দিনই বড় বদল? আগামীকালের আবহাওয়া নিয়ে কী জানাচ্ছে ওয়েদার অফিস?

Election 2026 Weather: প্রথম দফা ভোটে মূলত দুই চিত্র ধরা পড়ার কথা আবহাওয়ার দিক থেকে। আবহাওয়ার খামখেয়ালিপনায়, উত্তর এবং দক্ষিণে সম্পূর্ণ উল্টো আবহাওয়া থাকার কথা

কলকাতা: রাত পোহালেই পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন। ২৩ এপ্রিল ১৫২ আসনে ভোট গ্রহণ করা হবে। আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় ভোটগ্রহণ রয়েছে। তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক, কেমন থাকবে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া? কী জানাচ্ছে আবহাওয়া দফতর? এপ্রিলের শেষের দিকে, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে রয়েছে অস্বস্তিকর আর্দ্রতাজনিত সমস্যা। ভোট মানেই তো লম্বা লাইনে দাঁড়ানো, সারাদিনই বাইরে থাকার একটা পরিস্থিতি তৈরিই হয়। ভোটের লাইনে দাঁড়ানোর আগে জেনে নিন, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? 

ভোটের সময় কেমন থাকবে আবহাওয়া?

প্রথম দফা ভোটে মূলত দুই চিত্র ধরা পড়ার কথা আবহাওয়ার দিক থেকে। আবহাওয়ার খামখেয়ালিপনায়, উত্তর এবং দক্ষিণে সম্পূর্ণ উল্টো আবহাওয়া থাকার কথা। প্রথম দফা ভোটের দিন, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান-সহ দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির আশেপাশে বা তারও বেশি। সেই কারণে, ভোটের লাইনে দাঁড়াতে হলে, বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। অন্যদিকে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণের দিকে। 

দুই বঙ্গে, দুই আবহাওয়া?

অন্যদিকে, এক্কেবারে উল্টো চিত্র রয়েছে উত্তরবঙ্গে। ২৩ এপ্রিল উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ভোট হয়ে যাচ্ছে। গরমের দাপট থাকলেও, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে অস্বস্তিকর গরম। দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার আরও বাড়বে বৃষ্টি। সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জারি করা হয়েছে কমলা সতর্কতা! তবে দক্ষিণবঙ্গে বজায় থাকবে ভ্যাপসা গরম, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget