এক্সপ্লোর

WB Election 2021 News: 'পাপ বিদেয় হয়েছ'! শান্তিপুরের বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর

নিজের খাস তালুকেই এবার পোস্টার পড়ল শান্তিপুরের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে! কে বা কারা দিল এই পোস্টার? এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা, দাবি শান্তিপুরের বিধায়কের।

সুজিত মণ্ডল, নদিয়া: নিজের খাস তালুকেই এবার পোস্টার পড়ল শান্তিপুরের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে! কে বা কারা দিল এই পোস্টার? এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা, দাবি শান্তিপুরের বিধায়কের। 'পাপ বিদেয় হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেই গেছে বাকি শুধু আবির খেলা অরিন্দম শান্তিপুর ছেড়ে পালা।' পাপ বিদেয় হয়েছ! শান্তিপুরের বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর মঙ্গলবার সকালে এ ধরনের পোস্টারে ছেয়ে যায় নদিয়ার শান্তিপুর পুরসভার একাধিক ওয়ার্ড!কোনও পোস্টারে আবার লেখা, দমবন্ধ করা শান্তিপুর আজ অভিশাপ মুক্ত! শান্তিপুর পুরসভার ১১, ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই পোস্টারগুলিতে নিশানা করা হয়েছে, কংগ্রেস ছেড়ে প্রথমে তৃণমূলে এবং সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে! ২০ জানুয়ারি, দিল্লিতে বিজেপির সদর দফতরে, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। দল বদলের পর শান্তিপুরের বিধায়ককে বুকে টেনে নেন কৈলাস। এই নিয়ে গত ৪ বছরে ৩টি দল বদল করেছেন শান্তিপুরের বিধায়ক! কংগ্রেসের প্রার্থী হয়ে জেতার পর বিধাক পদ না ছেড়েই, অরিন্দম ভট্টাচার্য যখন দলবদল করেছিলেন, তখন তাঁকে বুকে টেনে নিয়েছিল তৃণমূল....এখন বিজেপিতে যাওয়ার পর সেই তাঁকেই নিশানা করছে তৃণমূল। শুধু তাই নয়, বিজেপিতে যোগ দেওয়ার পর শনিবার শান্তিপুরে এলেও, তাঁর পাশে ছিলেন না কোনও বিজেপি নেতা! এ নিয়েও অস্বস্তির মুখে পড়তে হয় অরিন্দমকে। এই পরিস্থিতিতে শান্তিপুর জুড়ে গুঞ্জন একটাই! এই পোস্টারগুলি দিল কারা? তৃণমূল কংগ্রেসের শান্তিপুর শহর সভাপতি  অরবিন্দ মৈত্র বলেছেন,  কোথাও তৃণমূল কংগ্রেসের নাম নেই। কারা লিখেছে, অতি উৎসাহী হয়ে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দল এই ধরনের কোনও রকম প্ররোচনামূলক কাজ করবে না, যাতে দলের ক্ষতি হবে।) বিজেপি শান্তিপুর  শহর সভাপতি বিপ্লব কর বলেছেন, তৃণমূল কীরকম নোংরা রাজনীতি করে সেটা মানুষ জানে। বিজেপিতে কে এল কে গেল, তাতে কিছু যায় আসে না। শান্তিপুরে যে দাঁড়াবে সেই জিতবে। যদিও এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ শান্তিপুরের বিধায়ক। তিনি বলেছেন, অরিন্দম ভট্টাচার্য যদি শান্তিপুরে থাকে, তাহলে তাদের নির্বাচনে দাঁড়ানোটা কি হতে পারে, সেটা তারা খুব ভাল করেই উপলব্ধি করছেন। আগামী ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছি। সেই জায়গায় হতাশার কারণে এই পোস্টার মেরে ভাবছেন একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন। এগুলো ব্যর্থ প্রয়াস। ২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেস জোট প্রার্থী হিসেবে শান্তিপুর থেকে ১৯ হাজার ৪৮৮ ভোটে জেতেন অরিন্দম ভট্টাচার্য।২০১৭-র জুনে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৯-র লোকসভা ভোটের নিরিখে শান্তিপুরে ৩৫ হাজার ১২ ভোটের লিড পায় বিজেপি এবার ২১-এর বিধানসভা ভোটে শান্তিপুরবাসী কোন দলের প্রতি আস্থা রাখে, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget