এক্সপ্লোর

West Bengal Election: পাপটা বিদেয় হয়েছে, শান্তিপুরে অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার

নিজের খাস তালুকেই এবার পোস্টার পড়ল শান্তিপুরের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে। কে বা কারা দিল এই পোস্টার? এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা, দাবি শান্তিপুরের বিধায়কের।
মঙ্গলবার সকালে পোস্টারে ছেয়ে যায় নদিয়ার শান্তিপুর পুরসভার একাধিক ওয়ার্ড। শান্তিপুর পুরসভার ১১, ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই পোস্টারগুলিতে নিশানা করা হয়েছে, কংগ্রেস ছেড়ে প্রথমে তৃণমূলে এবং সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে। ২০ জানুয়ারি, দিল্লিতে বিজেপির সদর দফতরে, কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। দলবদলের পর শান্তিপুরের বিধায়ককে বুকে টেনে নেন কৈলাস। 
এই নিয়ে গত ৪ বছরে ৩টি দল বদল করেছেন শান্তিপুরের বিধায়ক! কংগ্রেসের প্রার্থী হয়ে জেতার পর বিধাক পদ না ছেড়েই, অরিন্দম ভট্টাচার্য যখন দলবদল করেছিলেন, তখন তাঁকে বুকে টেনে নিয়েছিল তৃণমূল....এখন বিজেপিতে যাওয়ার পর সেই তাঁকেই নিশানা করছে তৃণমূল। শুধু তাই নয়, বিজেপিতে যোগ দেওয়ার পর শনিবার শান্তিপুরে এলেও, তাঁর পাশে ছিলেন না কোনও বিজেপি নেতা। এ নিয়েও অস্বস্তির মুখে পড়তে হয় অরিন্দমকে। 
এই পরিস্থিতিতে শান্তিপুর জুড়ে গুঞ্জন একটাই, এই পোস্টারগুলি দিল কারা? যদিও এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ শান্তিপুরের বিধায়ক।
২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেস জোট প্রার্থী হিসেবে শান্তিপুর থেকে ১৯ হাজার ৪৮৮ ভোটে জেতেন অরিন্দম। ২০১৭-র জুনে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৯-র লোকসভা ভোটের নিরিখে শান্তিপুরে ৩৫ হাজার ১২ ভোটের লিড পায় বিজেপি। এবার ২১-এর বিধানসভা ভোটে শান্তিপুরবাসী কোন দলের প্রতি আস্থা রাখে, সেটাই দেখার। 

নিউজ রিল State

আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

সেরা শিরোনাম

West Bengal Election 2026 Live Update: সম্ভবত বৃহস্পতিবারই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, দিল্লিতে বৈঠক
সম্ভবত বৃহস্পতিবারই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, দিল্লিতে বৈঠক
YouTuber Anurag Dobhal: 'কখনও ভাবিনি বেঁচে থাকব, যেখানে গেছিলাম, সেখান থেকে ফেরা অসম্ভব, সবকিছু মিরাকেলের থেকে কম নয়'
'কখনও ভাবিনি বেঁচে থাকব, যেখানে গেছিলাম, সেখান থেকে ফেরা অসম্ভব, সবকিছু মিরাকেলের থেকে কম নয়'
Alipurduar News : গাড়ির ভিতরে থরে থরে ৫০০ ও ১০০-র বান্ডিল, আদর্শ আচরণবিধির মধ্যেই বিপুল টাকার হদিশ !
গাড়ির ভিতরে থরে থরে ৫০০ ও ১০০-র বান্ডিল, আদর্শ আচরণবিধির মধ্যেই বিপুল টাকার হদিশ !
West Bengal Assembly Election 2026: প্রার্থী ঘোষণার পরই দিকে দিকে অসন্তোষ, ক্ষোভ বিজেপি-সিপিএমের মধ্যেও, চলছে ভাঙচুর-বিক্ষোভ
প্রার্থী ঘোষণার পরই দিকে দিকে অসন্তোষ, ক্ষোভ বিজেপি-সিপিএমের মধ্যেও, চলছে ভাঙচুর-বিক্ষোভ
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget