এক্সপ্লোর

Amit Shah: মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে পাতাল থেকে খুঁজেও শাস্তি দেওয়া হবে: অমিত শাহ

West Bengal Assembly Election 2026: আর জি কর ইস্যুর পর এই রাজ্যে নারী নিরাপত্তা একটা বড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এবার রাজ্যে ভোটের প্রচারে এসে অমিত শাহ সেই নারী সুরক্ষা নিয়েই মুখ খুললেন।

কলকাতা: নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে পশ্চিমবঙ্গে এসে রাজ্যের মহিলা সুরক্ষা ইস্যু নিয়ে তৃণমূলকে একহাত নিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে আশ্বাস দিলেন যে বিজেপি এই রাজ্য়ে ক্ষমতায় এলে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। আর জি কর ইস্যুর পর এই রাজ্যে নারী নিরাপত্তা একটা বড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এবার রাজ্যে ভোটের প্রচারে এসে অমিত শাহ বলছেন,  ''এই রাজ্যে মহিলা সুরক্ষা নিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে নারী সুরক্ষা নিশ্চিত করা হবে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে পাতাল থেকে খুঁজেও শাস্তি দেওয়া হবে। যে সব রাজ্যে বিজেপির সরকার আছে, সেখানে নারীরা সুরক্ষিত। পশ্চিমবঙ্গেও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা হবে।''

এদিন SIR ইস্যু নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, ''SIR সারা দেশে হচ্ছে। কোথাও তো কোনও সমস্যা হয়নি। তাহলে কেন শুধুমাত্র এই রাজ্যেই সমস্যা হচ্ছে SIR নিয়ে? পশ্চিমবঙ্গে তাহলে এমন কী হল যে সুপ্রিম কোর্টকে শেষ পর্যন্ত জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হচ্ছে? আমি এই প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে এই প্রশ্নের জবাব দিতেই হবে। আপনিও জানেন যে আপনার অফিসাররা নির্ভীকভাবে কাজ করেননি বলেই জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে।''

এছাড়াও অনুপ্রবেশ ভোটের আগে একটা বড় হাতিয়ার বিজেপির কাছে। সেই ইস্যুকেই ঢাল করে অমিত শাহ বলছেন, ''গোটা দেশের সুরক্ষার সঙ্গে জড়িয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। অসমে বিজেপি সরকার গঠনের পর অনুপ্রবেশ বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। এখনও পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশকারীরা। পশ্চিমবঙ্গে শুধুই আরাজকতা এই মুহূর্তে।''

আসন্ন বিধানসভা নির্বাচনে ভয় পেয়ে ভোট না, ভরসা করে বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানালেন অমিত শাহ। তিনি এদিন বলেন, ''ভয়কে বেছে নেবেন না, ভরসাকে?'' তৃণমূলের বিরুদ্ধে 'জনগণের চার্জশিট' পেশ করে হুঙ্কার দেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ''ভয় চান না ভারসা? বেছে নিতে হবে আপনাদেরই। কারণ আপনারাই পশ্চিমবঙ্গের মানুষ। ভয় থেকে মুক্ত হয়ে ভরসার সঙ্গে জুড়তে হবে পশ্চিমবঙ্গকে।''

ভোটের আগে একদিকে যখন অমিত শাহ রাজ্যে এসে মহিলা সুরক্ষা ও অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলছেন বারবার। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ করে জানান যে বিজেপি চক্রান্ত করে রাজ্য দখলের চেষ্টা করছে। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget