এক্সপ্লোর

Falta News: চূর্ণবিচূর্ণ 'ডায়মন্ড মডেল', ফলতায় ফের ভোট ঘোষণার পরই অভিষেককে খোঁচা অমিত মালব্যর

WB Assembly Election 2026: আগামী ২১ মে ফলতায় ২৮৫টি বুথেই ফ্রেশ পোলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর এরপরই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের 'ডায়মন্ড মডেল' নিয়ে কটাক্ষ করে পোস্ট করলেন অমিত মালব্য। 

ফলতা: ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হয়েছিল। ফলতা বিধানসভা কেন্দ্রেও ভোট হয়েছিল। কিন্তু সেদিন এত অভিযোগ ওঠে যে শেষ পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি ওঠে। শেষ পর্যন্ত আগামী ২১ মে ফলতায় ২৮৫টি বুথেই ফ্রেশ পোলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর এরপরই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের 'ডায়মন্ড মডেল' নিয়ে কটাক্ষ করে পোস্ট করলেন অমিত মালব্য। 

নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে বিজেপি আইটি সেলের প্রধান লিখেছেন, 'ফলতায় ২৯ এপ্রিলের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন।' 'ডায়মন্ড মডেল'-কে কটাক্ষ অমিত মালব্যর। চূর্ণবিচূর্ণ হয়ে গেল ডায়মন্ড মডেল, কটাক্ষ করে পোস্ট অমিত মালব্যর।

ফলতায় দ্বিতীয় দফায় ভোট হওয়ার পর থেকেই নানা অভিযোগ উঠে আসছিল। এখানকার বিজেপি প্রার্থী অভিযোগ জানিয়েছিলেন যে ইভিএমে বিজেপির বোতামে টেপ লাগানো তো ছিলই, এমনকী অনেক জায়গায় বিজেপির বোতামে আতর লাগিয়ে রাখাছিল। 

এদিকে, অমিত মালব্য ডায়মন্ড হারবার মডেল নিয়ে পোস্ট করলেও, হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড নিজের এক্স মাধ্যমে লিখেছেন, 'তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং আর তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের পক্ষে আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটার জন্য দশটা জন্মও যথেষ্ট হবে না।' অভিষেক আরও লিখেছেন, 'তোমাদের যা কিছু আছে, সব নিয়ে এসো। আমি সমগ্র ভারত ইউনিয়নকে চ্যালেঞ্জ জানাচ্ছি - ফলতায় এসো। তোমাদের সবচেয়ে শক্তিশালীকে পাঠাও, দিল্লি থেকে কোনও এক গডফাদারকে পাঠাও। যদি সাহস থাকে, ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করো।' 

ঠিক যে যে কারণে ফলতায় ফের ভোটগ্রহণ করার সিদ্ধান্ত কমিশনের
১. কোথাও ক্যামেরা বন্ধ করে ভোট, কোথাও EVM-এ টেপ

২. ২৮৫টির মধ্যে অন্তত ৬০টি বুথে EVM-এ কারচুপি

৩. ফলতায় ভোটে গুরুতর অভিযোগ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত

৪. কোথাও ১০%-এর বেশি কারচুপির অভিযোগ এলেই খতিয়ে দেখা হয়

৫. ফলতার ২৮৫টির মধ্যে ৬৭টি বুথে নানা ধরণের অনিয়ম' 

৬. মোট ভোটারের প্রায় ২৩% ভোট নিয়ে কারচুপি

৭. ৬০টি বুথ অর্থাৎ ফলতার ২১% বুথে কারচুপি, তাই ফের ভোট

৮. কোথাও বুথে ভোট করাচ্ছেন একাধিক ব্যক্তি

৯. নির্দিষ্ট একটি দল বাদ দিয়ে বাকি দলের প্রতীকের বোতামে টেপ

১০. কোথাও EVM-এ টেপ, কোথাও EVM-এ আতর

১১. কোথাও বারবার একই লোকের প্রবেশ তো কোথাও বুথে বারবার ছাপ্পা ভোট

১২. প্রচুর বুথের ফুটেজ মিসিং, কোথাও চিপে বিহারের ভোটের ছবি

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget