এক্সপ্লোর

Tapas Roy: 'ভাল রেজাল্ট হবে, কলকাতায় খুব ভাল রেজাল্ট হবে', বিজেপির টিকিট পেয়ে 'ভীষণ খুশি' তাপস রায়

West Bengal Assembly Election 2026: মানিকতলায় প্রার্থী হয়ে 'ভীষণ খুশি' তাপস রায়। ফলাফল নিয়ে তিনি বলছেন, 'ভাল রেজাল্ট হবে। কলকাতায় খুব ভাল রেজাল্ট হবে।'

Tapas Roy: মানিকতলা কেন্দ্রে এবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তাপস রায়। টিকিট পেয়ে খুশি বর্ষীয়ান রাজনৈতিক নেতা। তিনি বলছেন, 'কৃতজ্ঞতা জানাই দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে। তাঁরা যে ভেবেছেন... একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, নিছক একটা বিধানসভা নির্বাচন বা সরকার গড়ার নির্বাচন নয়, এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবাংলার অনেক কিছু জড়িয়ে রয়েছে। পশ্চিমবাংলা আগামী দিনে পশ্চিমবাংলাদেশ হবে, জেহাদিদের ডেরা হবে, দেশের মানে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হবে, আভ্যন্তরীণ সুরক্ষা হবে কি হবে না - এই সমস্ত। প্লাস ১৫ বছরের যে অরাজক, নৈরাজ্য...'

এবার তাপস রায়ের বিরুদ্ধে লড়বেন তৃণমূলের শ্রেয়া পাণ্ডে। একসময় শ্রেয়ার বাবা প্রয়াত সাধন পাণ্ডে নির্বাচনের প্রার্থী হয়েছেন। সাধন পাণ্ডের সঙ্গে একইসঙ্গে তৃণমূল করেছেন তাপস রায়ও। এবার নিজের প্রতিদ্বন্দ্বী নিয়ে তাপস রায় বলছেন, 'মাল্টি পার্টি সিস্টেমে তো সব রাজনৈতিক দলেরই নির্বাচনে লড়ার অধিকার রয়েছে। সুতরাং বাংলার যে ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি, সাধারণ এবং রাজনৈতিক সংস্কৃতি, সেটা বজায় থাকবে। গত ২৪- এর নির্বাচনে যে ঘটনা আমার কলকাতা উত্তর এবং মানিকতলাতে... সকলেই জানেন... যেগুলো ঘটেছিল, সেগুলো না ঘটলেই ভাল। আশা করব এবারের নির্বাচনে সেইসব অসভ্যতা, অভব্যতা এবার ঘটবে না।'        

মানিকতলায় প্রার্থী হয়ে 'ভীষণ খুশি' তাপস রায়। ফলাফল নিয়ে তিনি বলছেন, 'ভাল রেজাল্ট হবে। কলকাতায় খুব ভাল রেজাল্ট হবে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতা মহানগর, আমাদের যে ২৯টা আসন রয়েছে, ভাল রেজাল্ট হবে। অন্য রাজনৈতিক দল, শাসক দল চিৎকার করছে বটে, ওদের বলতে হবে, কর্মী- সমর্থকদের চাঙ্গা রাখার জন্য। মানুষ ভোট দেবে কেন? এত কিছুর পরেও মানুষের কাছে কোন মুখে ভোট চাইতে যায়? আর মানুষ ভোট দেবে কেন?'         

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। ১৫২ আসনে সেদিন ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল, ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। ভোটগণনা ৪ মে। ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। ইতিমধ্যে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, বিজেপি থেকে টিকিট পেয়েছেন বিনোদন জগতের অনেকেই। সেই তালিকায় রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়। এছাড়াও টিকিট পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।        

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget