এক্সপ্লোর

BJP West Bengal: দই-কাতলা, মাছের মাথা দিয়ে ডাল- বিজেপির বিজয় উৎসবে 'মেনু'-তে তৃণমূলকে পাল্টা বার্তা

West Bengal BJP: এদিন মাছ-ভাত খেয়ে বিজেপি নেতারা এটাই প্রমাণ করতে চাইছে যে বাঙালির সৃষ্টি-কৃষ্টি-সংস্কৃতির উপর এমন কোনও প্রভাব পড়বে না।

দীপক ঘোষ, কলকাতা: কথায় বলে - মাছে ভাতে বাঙালি। বাঙালির প্রিয় সেই মাছকে নিয়েও শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। বিজেপি ক্ষমতায় এলে বাঙালির হয়তো মাছ-মাংস খাওয়া বন্ধ হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছিল তৃণমূল। সেই মতো প্রচারও করেছিল তৃণমূল। কিন্তু জেতার পর এবার সল্টলেকে মাছ খাইয়েই হবে সেলিব্রেশন। এদিন মাছ-ভাত খেয়ে বিজেপি নেতারা এটাই প্রমাণ করতে চাইছে যে বাঙালির সৃষ্টি-কৃষ্টি-সংস্কৃতির উপর এমন কোনও প্রভাব পড়বে না।                                       

বিজেপির রাজ্য নেতৃত্ব আজ ঠিক করেছেন বিজেপির রাজ্য দফতরে বিজয় উৎসব হবে মাছ-ভাতেই। এক কর্মী বলেন, 'আমরা আজ ভীষণ খুশি। আজ আনন্দ সহকারে মাছ-ভাত খাব। আজ দই কাতলা, মাছের মাথা, চাটনি, মিক্স সবজি, ভাত, মুসুর ডাল হয়েছে।' 

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সব রাজ্যে মাছ বন্ধ করে দিয়েছে। দেখছেন কে কী খায়? কে কী পরে? বিজেপি রাজ্য পাশে ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি দেখে আসুন। মাছ খাওয়া বন্ধ। মাংস খাওয়া বন্ধ'।  

যদিও এ রাজ্যে প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, 'পশ্চিমবঙ্গে মাছের এতো চাহিদা, কিন্তু পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনে আত্মনির্ভর নয়। নিজের ১৫ বছরের শাসনে তৃণমূল কংগ্রেস আপনাদের মাছও দিতে পারেনি। সেটাও বাইরে থেকে আনতে হয়।' 

আরও পড়ুন, ভবানীপুরে শুভেন্দুকে বিরাট ভোটে হারাতে পারেন মমতা? কী বলছে ভোট পরিসংখ্যান?

শুধুমাত্র মঞ্চের ভাষণই নয়, রাস্তাতেও নেমে এসেছিল মাছ নিয়ে তৃণমূল বিজেপির টানাপোড়েন। তৃণমূলের অভিযোগের পরে মাছ নিয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে ময়দানে নামে বিজেপিও। পিছিয়ে ছিল না তৃণমূলও! বাঁশদ্রোণীতে একটি সংগঠনের শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী ও বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস।                        

বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সাফ জানিয়েছিলেন, 'আমরা মাংস, মাছ এবং ভাত সব খাচ্ছি। ১৬টি রাজ্যে বিজেপির সরকার রয়েছে, ২০টি রাজ্যে NDA-র সরকার রয়েছে; কোথাও কারও বাকস্বাধীনতা, খাদ্যাভ্যাস কিংবা পূজার ওপর কোনও বিধিনিষেধ নেই।'                                                 

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget