এক্সপ্লোর

Election 2026: ট্র্যাক্টর চালিয়ে এলাকায় প্রচার বিজেপি প্রার্থীর, অলিগলি ঘুরে একাধিক অভিযোগ শুনলেন স্থানীয়দের

কর্মী-সমর্থকদের নিয়ে এলাকা পরিক্রমা করার পাশাপাশি তিনি বেশ কয়েকটি আদিবাসী পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। 

অমিত জানা, দাঁতন: জমে উঠেছে দাঁতন বিধানসভার প্রচার।  ট্রাক্টর চালিয়ে অভিনব জনসংযোগ বিজেপি প্রার্থীর, পালটা আক্রমণ তৃণমূলের

​দাঁতন বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই এখন তুঙ্গে। তৃণমূল ও বিজেপি, দুই শিবিরই কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। তৃণমূল প্রার্থী মানিক মাইতি আজ দাঁতন ২ ব্লকের তালদা এলাকায় এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে নিজের শক্তির জানান দেন। কর্মী-সমর্থকদের নিয়ে এলাকা পরিক্রমা করার পাশাপাশি তিনি বেশ কয়েকটি আদিবাসী পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। 

প্রচারের ফাঁকে মানিকবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করেন। তিনি দাবি করেন যে, শিল্পের ভুয়ো প্রতিশ্রুতি না দিয়ে বিজেপি প্রার্থী যদি কেন্দ্র থেকে বাংলার বকেয়া পাওনা টাকা আদায় করতে পারতেন, তবে এলাকার মানুষের অনেক বেশি উপকার হত।

​অন্যদিকে, প্রচারে এক অভিনব কায়দা বেছে নিয়েছেন বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। এদিন সাতসকালে তিনি মোহনপুরের নীলদা এলাকায় পৌঁছে যান। সেখানে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে মিশে গিয়ে চায়ের দোকানে বসে আড্ডায় মাতেন এবং সকলের সঙ্গে চা খান। এরপর তিনি গ্রামের মেঠো পথে ট্রাক্টর চালিয়ে এক চমকপ্রদ প্রচার সারেন। নিজেই ট্রাক্টরের স্টিয়ারিং ধরে গ্রামের অলিগলি ঘোরেন এবং মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনেন। 

বর্তমান শাসক দলকে বিঁধে অজিতবাবু অভিযোগ করেন যে, এলাকার রাস্তার অবস্থা এতটাই বেহাল যে সাধারণ যানবাহনে চলাফেরা করা যাচ্ছে না, গ্রামের ভেতরে ঢুকতে গেলে ট্রাক্টর ব্যবহার করতে হচ্ছে। দুই প্রার্থীর এই জোরদার প্রচার আর বাগযুদ্ধে দাঁতনের নির্বাচনী ময়দান এখন রীতিমতো সরগরম। শেষ হাসি কে হাসবেন, তা নিয়ে এলাকায় চলছে জোর চর্চা।

এদিকে, ভোট ময়দানে এবার জগদ্দলের তৃণমূল প্রার্থীর নতুন চমক। মঞ্চে অভিনয় করতে দেখা গেল সোমনাথ শ্যামকে। শ্যামনগরের রবীন্দ্র ভবনে জগদ্দল নাট্য মঞ্চ আয়োজিত 'আজও জাগে নেতাজি' নামে নাটকে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেল তাঁকে। এনিয়ে সোমনাথ শ্যামকে বিঁধেছেন জগদ্দলের বিজেপি প্রার্থী প্রাক্তন IPS রাজেশ কুমার। তিনি বলেন,নাটক করছেন করুন, কিন্তু জগদ্দলের তৃণমূল প্রার্থী যেন মানুষের সঙ্গে অভিনয় না করেন। বাংলার সংস্কৃতিই বোঝে না বিরোধী দল বলে পাল্টা বিজেপি প্রার্থীকে জবাব দিয়েছেন সোমনাথ শ্যাম।

অন্যদিকে, এবার বাজারকেই প্রচারের কৌশল করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। স্ত্রী রিঙকু মজুমদারকে সঙ্গে নিয়ে সকাল সকাল পৌঁছে যান খড়গপুরের খরিদা বাজার এলাকায়। বাজার ঘুরে সবজি ও মাছের দরদাম করতেও দেখা যায় দিলীপ ঘোষকে। পাশাপাশি ডাবের জলে গলা ভেজান খড়গপুর সদরের বিজেপি প্রার্থী।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget