এক্সপ্লোর

West Bengal Assembly Election :আজ ভোটার কার্ড না থাকলে কী কী নথি দেখালে ভোট দেওয়া যাবে? তালিকা দিয়ে দিল নির্বাচন কমিশন

নিম্নলিখিত ১২টি নথির মধ্যে যে কোন একটি সঙ্গে নিয়ে আপনি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন

পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। ৯৩ শতাংশেরও সামান্য় বেশি। এবার দ্বিতীয় দফা। আর কিছুক্ষণ পরই শুরু হবে ভোটগ্রহণ।
তার আগে এই তথ্যগুলি না-জেনে রাখলে মুশকিল । পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিল নির্বাচন কমিশনের। ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও নির্ভুল করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) থেকে শুরু করে ভোট দিতে প্রয়োজনীয় পরিচয়পত্র— সবকিছু নিয়েই প্রকাশ করা হয়েছে বিশেষ নির্দেশিকা।

ভোটার ইনফরমেশন স্লিপে কী সুবিধা মিলবে?

মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গের তরফে জানানো হয়েছে, ভোটার ইনফরমেশন স্লিপ বা VIS-এর মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্র এবং সিরিয়াল নম্বর সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

Election live updates : ৭ জেলা, ১৪২ বিধানসভা আসনে ভোট আজ ! কোন কোন কেন্দ্র থেকে সকালেই এল বড় খবর?

এই স্লিপে থাকছে—

  • সিরিয়াল নম্বর ও ভোটকেন্দ্রের সঠিক তথ্য
  • পার্ট নম্বর শনাক্ত করার সুবিধা
  • সহজ শনাক্তকরণ ও দ্রুত ভোটদানের সুবিধা

এছাড়াও QR কোড যুক্ত নতুন ব্যবস্থার মাধ্যমে ভোটারদের তথ্য আরও দ্রুত যাচাই করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার ইনফরমেশন স্লিপ শুধুমাত্র তথ্য জানার জন্য ব্যবহার করা যাবে। এটি পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না।

ভোট দিতে গেলে কোন কোন পরিচয়পত্র গ্রহণযোগ্য?

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটার কার্ড না থাকলেও নির্দিষ্ট ১২ ধরনের নথির মধ্যে যে কোনও একটি দেখিয়ে ভোট দেওয়া যাবে।

গ্রহণযোগ্য নথিগুলি হল—

  • আধার কার্ড
  • এমজিএনআরইজিএ জব কার্ড
  • ছবি-সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবই
  • স্বাস্থ্য বিমা প্রকল্পের স্মার্ট কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • প্যান কার্ড
  • শ্রম মন্ত্রকের স্মার্ট কার্ড
  • ভারতীয় পাসপোর্ট
  • ছবি-সহ পেনশন সংক্রান্ত নথি
  • কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী পরিচয়পত্র
  • এমপি/এমএলএ/এমএলসি পরিচয়পত্র
  • UDID কার্ড (প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য)

ভোটারদের উদ্দেশে কমিশনের বার্তা

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য আগেভাগেই প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভোটের দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সতর্ক থাকবে বলেও জানানো হয়েছে।

ভোটারদের সুবিধার্থে টোল-ফ্রি নম্বর ১৮০০-৩৪৫-০০০৮ এবং সরকারি ওয়েবসাইটের মাধ্যমেও তথ্য জানার সুযোগ রাখা হয়েছে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget