এক্সপ্লোর

Rajeev Kumar: ভোট গণনায় এবার রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব তৃণমূলের

Election Counting Day: উত্তর ২৪ পরগনার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ভোট গণনায় এবার রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব তৃণমূলের। তৃণমূল সাংসদ ও প্রাক্তন DGP রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব। ব্যারাকপুর, দমদমে গণনা চলাকালীন তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে রাজীব কুমার। আগামী ৪ মে সোমবার ভোট গণনা হতে চলেছে। তার আগেই জানা গিয়েছে রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ শনিবার তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠক করেছেন কাউন্টিং এজেন্টদের সঙ্গে। একগুচ্ছ নির্দেশও দিয়েছেন তাঁরা। কাউন্টিং এজেন্টদের কী করতে হবে, প্রার্থীদের কী করতে হবে, এই বিষয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে ভার্চুয়াল বৈঠকে। এছাড়াও রাজ্য নেতৃত্বের অনেককেই জেলাওয়ারি দায়িত্ব দেওয়া হয়েছে ভোট গণনার দিনে। সেখানেই জানান গিয়েছে, উত্তর ২৪ পরগনার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। এর পাশাপাশি সৌগত রায় এবং পার্থ ভৌমিককেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 

কলকাতায় কালবৈশাখীর দাপট শুরু, সঙ্গে চলছে বৃষ্টি, শনিবার বিকেল হতেই দুর্যোগের ঘনঘটা 

শুধু রাজীব কুমার নন, রাজ্যজুড়ে বিভিন্ন তৃণমূল নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোটের গণনার দিন। হুগলিতে দায়িত্ব দেওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। হাওড়ায় দায়িত্ব পেয়েছেন পুলক রায়। উত্তর কলকাতার দায়িত্বে রয়েছেন কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার দায়িত্ব পেয়েছেন অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন সায়নী ঘোষ এবং ঋজু দত্ত। 

এর আগে এসআইআর- এর সময়েও এভাবে তৃণমূল নেতৃত্বকে জেলা ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার ভোটের গণনার দিনও একইভাবে জেলা ভিত্তিতে তৃণমূল নেতৃত্বকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা যেন সরাসরি রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সেই জন্যই বিভিন্ন জেলা ভিত্তিতে তৃণমূলের অনেক সাংসদ, নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

২০০-র বেশি আসনে জিতবে তৃণমূল। ভোটের ফল ঘোষণার যখন মাত্র একটা দিন বাকি। তার আগে শনিবার, দলের কাউন্টিং এজেন্টদের বৈঠকে এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রী সতর্ক করে দেন, 'ভোর ৫টায় গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। যদি দেখেন ২০০-৩০০ ভোটে বিজেপিকে জিতিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পুনর্গণনা করতে বলবেন। যদি EVM হ্যাক করে, কাউকে ছাড়ব না। বিজেপি মানসিকতার কিছু ডেটা অপারেটর নেওয়া হয়েছে। আপনি ৪ হাজারে জিতছেন, কিন্তু ২ হাজারে হারছেন বলে দেখিয়ে দেওয়া হতে পারে। স্লো কাউন্টিং করতে পারে। মধ্যরাত পর্যন্ত হতে পারে। গণনাকেন্দ্রে ১০ সেকেন্ডও যেন লোডশেডিং না হয় দেখবেন। ১০ সেকেন্ডে ৫০টা মেশিন পাল্টে দিতে পারে। যদি কোথাও লোডশেডিং হয়, দলীয় নেতৃত্বকে জানাবেন।' 

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget