এক্সপ্লোর

WB Assembly Election 2026: ছাপ্পা ভোট আটকাতে, সন্ত্রাসমুক্ত নির্বাচনের লক্ষ্যে কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের

West Bengal Assembly Election 2026: প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৮৫ বছরের বেশি ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বাড়িতে গিয়েও ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্ত্রাসমুক্ত ভোট (West Bengal Assembly Election 2026) করতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা প্রশাসন (District Administration)। জেলায় জেলায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও চলছে এরিয়া ডমিনেটিং। তবে ভোটগ্রহণের দু'দিন আগে থেকেই কার্যত ছুটিতে পাঠানো হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের! জেলা প্রশাসনের নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জেলা পুলিশ প্রশাসনের কাছে। আসন্ন নির্বাচনে সন্ত্রাসমুক্ত ও স্বচ্ছ ভোট গ্রহণ নিশ্চিত করতেই এমন একাধিক কড়া পদক্ষেপ নিল জেলা। ইতিমধ্যেই জেলায় পৌঁছেছে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিন জেলা শাসকের দফতরে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া সহ বিধাননগর, বারাসাত, ব্যারাকপুর ও বনগাঁর পুলিশ সুপাররা উপস্থিত থেকে ভোট সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতির বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর বিশেষ প্রতিনিধিরাও।

এখান থেকেই জেলাশাসক স্পষ্ট ভাষায় জানান, কোনওভাবেই ছাপ্পা ভোট বা ভোটে কারচুপি বরদাস্ত করা হবে না। ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এমনকী কোনও সরকারি কর্মী ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলেও তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৮৫ বছরের বেশি ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বাড়িতে গিয়েও ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই জেলাজুড়ে স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণের কাজ চলছে। এই সব বুথে ও তার আশপাশে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং থাকবে নজরদারি ক্যামেরা। অতিরিক্ত স্পর্শকাতর বুথে কুইক রেসপন্স টিমের পাশাপাশি তিনটি পর্যন্ত ক্যামেরা বসানো হবে। এছাড়াও, এলাকায় আধিপত্য বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে।

ভোটের আগেই আটকে দেওয়া হবে সীমান্ত এলাকা। ভোটের দু’দিন আগে থেকে সিভিক ভলান্টিয়ারদের কোনওভাবেই কাজে লাগানো হবে না বলেও জানানো হয়েছে। বারাসাত থানা এলাকায় এক সিভিক পুলিশের রাজ্য পুলিশের পোশাক পরা নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বারাসাত জেলা পুলিশ। জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, জেলায় এক হাজারেরও বেশি মহিলা পরিচালিত বুথ থাকছে এবারের নির্বাচনে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিশেষ যানও ইতিমধ্যেই পৌঁছেছে, প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে। সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget