এক্সপ্লোর

WB Election: একসময় যাঁরা খবর করতেন, তাঁরাই আজ খবরের শিরোনামে! এবারের নির্বাচনে লড়ছেন ৪ সাংবাদিক

West Bengal Assembly Election 2026: ২০২৬ এর নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন চার সাংবাদিক। খড়দায় দেবদীপ পুরোহিত,সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্য়ায়, মেমারিতে মানব গুহক ও তারকেশ্বরে সন্তু পান।

কলকাতা: একটা সময় নির্বাচনের সময় খবর করতেন তাঁরা। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তাঁরাই খবরে। ২০২৬ এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন চার সাংবাদিক। খড়দায় তৃণমূলের প্রার্থী সাংবাদিক দেবদীপ পুরোহিত। বীরভূমের সিউড়িতে বিজেপির প্রার্থী সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্য়ায়। মেমারিতে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক মানব গুহকে। তারকেশ্বরে বিজেপির প্রার্থী সাংবাদিক সন্তু পান। ৪ কেন্দ্রেই জোরদার চলছে প্রচার (West Bengal Assembly Election 2026)।

খড়দায় এবার তৃণমূল প্রার্থী ভূমিপুত্র সাংবাদিক দেবদীপ পুরোহিত। যদিও তাঁর লড়াই খুব যে সহজ, এমন নয়। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে কল্য়াণ চক্রবর্তীকে। কংগ্রেসের প্রার্থী জয়দেব ঘোষও কিন্তু খড়দারই বাসিন্দা, অর্থাৎ ভূমিপুত্র আবার এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে দেবজ্য়োতি দাসকে।

বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্য়ায়। তিনিও সাংবাদিকতার জগত থেকেই রাজনীতিতে এসেছেন। এক সময়ে ভোট কভার করেছেন। এখন নির্বাচনের জন্য রোড শো, মিটিং মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে প্রচারও সারছেন। সিউড়ির বিজেপি প্রার্থী বললেন, পাড়ার লোকেদের সঙ্গে প্রচার করছি, পাড়ার লোকের কাছে যাচ্ছি, ব্য়স্ততার মাঝে পাড়ার লোকের কাছে যাচ্ছি। অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের লড়াই কি সহজ? ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে উজ্জ্বল চট্টোপাধ্য়ায়কে। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী মতিউর রহমান। আর কংগ্রেসের প্রার্থী সঞ্জয় অধিকারী।

পূর্ব বর্ধমানের মেমারিতেও বিজেপি প্রার্থী এক সাংবাদিক। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক মানব গুহকে। এই কেন্দ্রে তাঁর লড়াই তৃণমূলের রাসবিহারী হালদার, সিপিএমের কৃশানু ভদ্র ও  কংগ্রেসের প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে।

মানব বাবু বলেন, "যাঁরা রাজনৈতিক সাংবাদিকতা করে তারা কেউই রাজনীতির বাইরে নয়। আমি ২৫ বছর সাংবাদিকতা করেছি। বিভিন্ন জেলায় কাজ করেছি। কলকাতায় কাজ করেছি। বিভিন্ন রাজনৈতিক লোকেদের সঙ্গেই ঘর-সংসার করে এসেছি এতদিন।"

হুগলির তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক সন্তু পানকে। এই কেন্দ্রে তাঁর লড়াই তৃণমূলের রামেন্দু সিংহ রায়, সিপিএমের আবেশ খামরুই ও কংগ্রেসের ভবানীপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে।

একসময় ভোটের খবর করতেন তাঁরা। আর এবার তাঁরই আসবেন খবরের হেডলাইনে। যদিও সাংবাদিকরা এবার প্রার্থী হিসেবে কেমন রেজাল্ট করবেন (West Bengal Assembly Election 2026), সেটা জানা যাবে মে মাসের ৪ তারিখ।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget